টি-টোয়েন্টি বিশ্বকাপ
চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সবার
সহযোগিতা চেয়েছেন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের
সভানেত্রী শেখ হাসিনা। আজ
শুক্রবার বিকেলে সিলেট
বিভাগীয় স্টেডিয়ামের উদ্বোধন
শেষে এক
সুধী সমাবেশে তিনি সবার প্রতি এ
আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘টি-
টোয়েন্টি বিশ্বকাপের
নিরাপত্তা রক্ষার দায়িত্ব যেমন
বিসিবি, পুলিশ ও প্রশাসনের,
তেমনি স্থানীয় জনগণেরও। সবার
সহযোগিতায় আমাদের
এগিয়ে যেতে হবে।
খেলা চলাকালে যাতে কোনো অ
না ঘটে, সেদিকেও বিশেষ
দৃষ্টি রাখতে হবে।’
সিলেটবাসীকে উদ্দেশ
করে প্রধানমন্ত্রী বলেন,
‘আমি সিলেটবাসীর প্রতি আহ্বান
জানাই, আগামী বিশ্বকাপ
ক্রিকেটের সকল খেলার
ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ
সহযোগিতা করবেন। বিশ্বকাপ
চলাকালে যেন শান্তিপূর্ণ পরিবেশ
বজায় থাকে।’
আন্তর্জাতিক ক্রিকেট
ভেন্যুতে রূপান্তর করতে প্রায় ৮৭
কোটি টাকা ব্যয়ে সিলেট
বিভাগীয় স্টেডিয়ামের
উন্নয়নকাজসহ কিছু নতুন
অবকাঠামো নির্মাণ করা হয়
বলে বিভাগীয়
ক্রীড়া সংস্থা জানায়। সবুজ
পাহাড়-টিলাবেষ্টিত এ
স্টেডিয়ামটি দেশের প্রথম গ্রিন
গ্যালারির স্টেডিয়াম
হিসেবে সমাদৃত। আসন্ন টি-
টোয়েন্টি বিশ্বকাপের প্রথম
রাউন্ডের ছয়টি ম্যাচ
হবে সিলেটে। ২৩ মার্চ থেকে শুরু
হতে যাওয়া মেয়েদের টি-
টোয়েন্টি বিশ্বকাপের
২৪টি ম্যাচই হবে সিলেট বিভাগীয়
স্টেডিয়ামে।
শনিবার, ১ মার্চ, ২০১৪
সিলেটবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন