রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪

পরকীয়ার টানে পালিয়ে এসেছে তানিয়া

কলাপাড়া প্রতিনিধি: পাথরঘাটা উপজেলার গৃহবধু তানিয়া বেগম(২০) পরকীয়ার টানে স্বামীর সংসার
ছেড়ে পালিয়ে এসে এখন কলাপাড়া থানায় ঠাঁই হয়েছে। রবিবার সকালে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের তনু মাতুব্বরের বাসা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। প্রেমিক
জলিল হাওলাদার গৃহবধুর কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালালেও পুলিশ
তার বন্ধু অসীম মাতুব্বরকে আটক
করেছে। গত এক সপ্তাহ আগে মোবাইলে প্রেমের সূত্র ধরে স্বামীর সংসার ছেড়ে পালিয়ে আসে তানিয়া। পুলিশ জানায়, বরগুনার পাথরঘাটা উপজেলার
কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের কামাল হোসেনের স্ত্রী তানিয়ার
সাথে মোবাইলে পরিচয়ের সূত্র
ধরে দীর্ঘদিন ধরে গলাচিপার
গোলখালী গ্রামের
মোটরসাইকেল চালক দুই সন্তানের
জনক জলিলের সাথে প্রেমের
সম্পর্ক চলছিলো। গত এক সপ্তাহ
আগে তানিয়া সাংমীর সংসার
ছেড়ে জলিলের বাড়িতে চলে আসে। এদিকে জলিলের স্ত্রী ও সন্তান থাকায় এ
নিয়ে গ্রাম্য সালিশ বসে। পরে খবর পেয়ে পুলিশ গৃহবধুকে উদ্ধার করলেও তার
সাথে থাকা নগদ টাকা ও
স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় জলিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন