রাজনৈতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনৈতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

নিজেকে নিঃসঙ্গ মনে করেণ এরশাদ


সোনালী ডেস্ক: নিজেকে দলে নিঃসঙ্গ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, সারা দেশে তিনি একাই কাউন্সিল করছেন। কেউ তার পাশে নেই। একই সঙ্গে এরশাদ আসন্ন পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন দেয়ার জন্য প্রার্থী খুঁজে না পাওয়াকে লজ্জার বলে মন্তব্য করেছেন। রবিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ‘সংবিধান সংরক্ষণ’ দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন নব্বইয়ে ক্ষমতাচ্যুত এই রাষ্ট্রপতি। ১৯৯০ সালে বিএনপি-আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ছাত্র- জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন ‘স্বৈরাচার’ বলে আখ্যা পাওয়া এরশাদ। তবে এরশাদের জাতীয় পার্টি দিনটিকে পালন করে ‘সংবিধান সংরক্ষণ’ দিবস হিসেবে। পৌর নির্বাচনে প্রার্থী না পাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে এরশাদ বলেন, “একটি পুরাতন দল হয়েও আমরা প্রার্থী খুঁজে পাই না। মাত্র ৯১টি পৌরসভায় প্রার্থী মনোনয়ন দেয়া
আমাদের জন্য লজ্জার।”

একদলীয় ফ্যাসিবাদের থাবায় বিপর্যস্ত গণতন্ত্র


নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,দেশের গণতন্ত্র এখন নামে বেনামে একদলীয় ফ্যাসিবাদের থাবায় বিপর্যস্ত। ক্ষমতাকে চিরস্থায়ী ও নিরঙ্কুশ করার জন্য আজ ক্ষমতাসীনেরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার খেলায় মত্ত। স্বৈরাচার পতন দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা আলমগীর বলেন, ‘১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে সূচিত হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের পুনঃপথচলা। এই দিনে গণতন্ত্রের শত্রুরা পরাজিত হলেও নতুন আবরণে তারা শাসকগোষ্ঠীর সঙ্গে একজোট হয়েছে। বারবার নানা চরিত্রে আবির্ভূত অপশক্তিগুলো গণতন্ত্রকে বিপর্যস্ত করে গণতন্ত্রকে আবারও সংকটের মু
খে ঠেলে দিয়েছে।’

শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪

জম্মদিনের কেক কাটলেন খালেদা জিয়া

নিজম্ব  প্রতিবেদক: অনেক সমালোচনার
মধ্যেও ১৫ অগাস্টের প্রথম প্রহরে দলের
নেতা-কর্মীদের নিয়ে কেক
কেটে নিজের জন্মদিন উদযাপন
করলেন বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানকে হত্যার এই দিনে জন্মদিন
উদযাপন না করতে তার প্রতি আহ্বান
ছিল আওয়ামী লীগের।
তবে তার জবাবে বিএনপির
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র
রায় বলেছিলেন, আওয়ামী লীগ
নেতাদের ‘তির্যক কথা-বার্তাই’
তাদের এই জন্মদিন পালনে উৎসাহিত
করছে।
বৃহস্পতিবার রাত ১২টা ০১
মিনিটে গুলশানে নিজের
কার্যালয়ে কেক কাটেন খালেদা।
কেক কাটার পর নেতা-
কর্মীরা শুভেচ্ছা জানায় তাকে।
রাত ১১টার দিকে বিএনপির পক্ষ
থেকে ৫০ পাউন্ডের একটি কেক
আনা হয়। এছাড়া ঢাকা মহানগর
বিএনপি ও ছাত্রদল আরো দুটি কেক
আনে।
বিএনপির প্রতীক সম্বলিত
কেকটি নিজে কাটেন
খালেদা জিয়া। এরপর দলের প্রবীণ
নেতা আর এ গনি এবং ঢাকা মহানগর
আহ্বায়ক
মির্জা আব্বাসকে নিয়ে অন্য
দুটি কেক কাটেন তিনি।