বাউফল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাউফল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

গরিব দু:খী মেহনতী মানুষের বন্ধু এস এম মহসিন

মাসুদ বাউফল।। নাজিরপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে  জনাব হাজী এস এম মহসিন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় ফরম কেনায় নাজিরপুর ইউপির গরিব দুঃখী মেহনতী মানুষের মুখে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। শান্তির অগ্রদুত,তারুন্যের অহংকার নাজিরপুর ইউনিয়ন মানুষের ভালোবাসার আরেক নাম এস এম মহসিন। বহুু বছর ধরে নাজিরপুর ইউনিয়ন তৃণমূল পর্যায়ে থেকে সকল ধরনের ত্যাগি নৌকার নেতা-কর্মীদের খোজ খবর নিয়ে ব্যাস্ত সময় কাটিয়েছেন  এস এম মহসীন। এলাকার সুবিধা বঞ্চিত কর্মীসহ জনগণের চাহিদা পুরন করার চেষ্টা করেছেন তিনি। নাজিরপুর ইউনিয়নের প্রতিটি হত দরিদ্রদের পাশে, বৃদ্ধ বয়সের অবহেলিত মানুষের পাশে,ঘূর্নিঝড়ের আঘাতে ঘর বাড়ি বিধ্বস্ত  মানুষের পাশে, দুর্ঘটনায় আহত,বা চিকিৎসারত রোগীর পাশে থাকার চেষ্টা করেন তিনি। তাই নাজিরপুর বাসির একটাই দাবি গণতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনা যেন এস এম মহসিনকে নৌকা প্রতিক দিয়ে নাজিরপুর বাসির মনের আশা পুরন করে।
 উল্লেখ্য সাবেক চেয়ারম্যান আমির হোসেনের মৃত্যুতে পুনরায় নাজিরপুরে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়।  উক্ত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। 


বুধবার, ১৫ জুন, ২০২২

নাজিরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এস এম মহসিন

মাসুদ বাউফল।।  পটুয়াখালী জেলার বাউফল থানার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এস এম মহসিন। স্থানীয় সুত্রে জানা যায়,  ইউনিয়নের গরিব দুঃখি মেহনতী মানুষের বন্ধু,বিশিষ্ট সমাজ সেবক সৎ ও সাহসী নেতা,অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়ানো কর্মি,তরুন প্রজন্মের একমাত্র অভিভাবক এস এম মহসিন।
নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানিত সহ-সভাপতি ও বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। সাবেক চেয়ারম্যান আমির হোসেন ব্যাপরীর মৃত্যুতে ইউনিয়নের সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছিল। আমির হোসেন ব্যাপরী ছিলেন সৎ সাহসী একজন নেতা ঠিক তেমনি নাজিরপুর ইউপির জণগন মনে করেন আমির হোসেনের মতো যোগ্য নেতা এস এম মহসিন। নাজিরপুর বাসির মুখে শোনা যায়,  যদি নাজিরপুর ইউনিয়নে ফেয়ার নির্বাচন হয় তাহলে এস এম মহসিন ৮০% ভোট পেয়ে নির্বাচিত হবে।


সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


বাউফল প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফলে ইয়াবাসহ সহিদুল ইসলাম (২৬) ও রহিম মিয়া (২৭) নামে দুই যুবক গ্রেপ্তার। সোমবার(২৮ ডিসেম্বর) বিকেলে র্যাব -৮ এর সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সহিদুল উপজেলার দাশপাড়া ইউনিয়নে মতলেব খানের ছেলে ও রহিম মিয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রানা মিয়ার ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে র্যাব-৮ এর সাদা পোষাকধারী কয়েকজন সদস্য থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন। বিকেল ৪ টার দিকে সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের তল্লাশি করে ৫শ পিস ইয়াবা উদ্ধার করে। বাউফল থানার পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

বাউফলে জেলেদের সংঘর্ষে আহত ৩, নিখোজ-১

পটুয়খালী জেলার বাউফল উপজেলার
কবাই-কাটাখালী নাদীতে ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের মধ্যে  সংঘর্ষে হয় এতে ৩ জন গুরুতর আহত হয়েছে।  দুজনকে পিটিয়ে নদীতে ফেলে দিলে তাদের একজনের কোন খোঁজ
পাওয়া যায়নি। একজনকে বরিশাল
শেরে বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরে আশংকাজনকঅবস্থায় ঢাকায় পঠানো হয়।
বৃহষ্পতিবার সকালে এঘটনা ঘটেছে। খবর
জানার পর বাউফল থানা পুলিশ
ঘটনাস্থলে পরিদর্শন করে। বাউফল
থানার এস আই হুমায়ুন কবীর ও
স্থানীয় সূত্র জানায়, বৃহষ্পতিবার
সকালে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের জালাল হাওলাদারের ছেলে লিটন(৫০),
নান্নু (৩৭), বশির (৩৪) ও লিটন হালাদারের ছেলে মিজান(৩০) হাওলাদার স্থানীয় কবাই- কাটাখালী নদীতে ইলিশ জাল
ফেলে মাছ ধরতে গেলে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কবাই গ্রামের
জেলে ফজুল হাওলাদারের
ছেলে সবুজ (৪০), আকব্বর সিকদারের
ছেলে সমীর (৩০) ও নূরুল হক বয়াতির
ছেলে রিপন(২৮)দের সাথে তাদের জাল ফেলার স্থান নিয়ে বাকবিতন্ডা শুরু হলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ
শুরু হয়। সংঘর্ষের সময় সমীর ও
রিপনকে বৈঠা দিয়ে পিটিয়ে নদীতে ফেলে দেয়া হয় এবং সবুজের মাথায় গুরুতর জখম করা হয়। মূমূর্ষ অবস্থায় সবুজ মিয়াকে  বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায়
প্রেরন করা হয়েছে।

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

বাউফল উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ প্রস্তুত

বাউফল প্রতিনিধি: ষষ্ঠী পূজার
মধ্যে দিয়ে মঙ্গলবার হিন্দু
ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়
উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হবে।
এবার পটুয়াখালীর  বাউফল উপজেলায় প্রতিটি
পূজা মণ্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন
হয়েছে।
উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে,
ইতিমধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতীমার রং ও তুলির কাজ সম্পন্ন হয়েছে। শেষ
মুহুর্তে মন্দিরে মন্দিরে আলোক
সজ্জার কাজ চলছে। এখন উৎসবের
আমেজ গ্রহণের অপেক্ষা। হিন্দু
ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ দেবতা শরতের সাদা মেঘের ভেলায় চড়ে পৃথিবীতে শান্তির
বর নিয়ে আসা দশভুজা দেবী দুর্গাকে বরন
করতে এত সব আয়োজন।

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

বাউফলের দাসপাড়া ইউনিয়নে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফল প্রতিনিধি: বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন পৌরসভা এলাকায় আজ রবিবার সকালে পানিতে  একশিশু মারা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে ,
পৌর সভার ৪ নং ওয়ার্ড দাশপাড়া এলাকার  বাসিন্দা মো: আল-আমিনের
পুতুলী নামে ৮ বছরের মেয়ে বাড়ির
সবার আগোচরে পুকুরে পড়ে যায়।
বাড়ির লোকজন অনেক খোজাখুজির পরে পুকুরে ভাসমান অবস্থায় পুতুলীকে দেখতে পায়। প্রতিবেশীরা পুকুর থেকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করে।

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

বাউফলে প্রতিমালয় গুলোতে চলছে দূর্গার প্রতিমা বানানোর প্রস্তুতি

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে শারদীয় দূর্গাপুজার প্রতিমা বানানোর কাজ চলছে।
এবছর উপজেলার ৬৪ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। সরেজমিনে দেখা যাচ্ছে আসন্ন শারদীয় দূর্গা উৎসব কে কেন্দ্র করে উপজেলাসহ সকল ইউনিয়নের মন্দিরগুলোতে শারদীয় দূর্গা তৈরি মাটির কাজ। মাটির কাজ শেষে রং করা হবে।
পৌরসভা এলাকার থানা চত্বর থেকে
কালিবাড়ি পর্যন্ত তোরন নির্মাণের সাজানো হচ্ছে।
শারদী দূর্গাপুজা উপলক্ষে উপজেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উৎসাহ মনে হয়।

শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪

বাউফলে ১৫ আগষ্ট উপলক্ষ্যে ছাত্রলীগের শোক র্যালী ও কাঙ্গালীভোজ

বাউফল প্রতিবেদক : জাতীয় শোক দিবস
উপলক্ষ্যে শোক র্যালী ও
কাঙ্গালীভোজের আয়োজন
করেছে বাউফল উপজেলা ছাত্রলীগ।
দিবসটি উপলক্ষ্যে কোরআন
তেলোয়াত, দোয়া-মিলাদ, জাতীয়
পতাকা অর্ধনমিতকরণ,
কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,
কালোব্যাজ ধারণ, আলোচনা সভা ও
কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
দলীয় কার্যালয় জনতা ভবন অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভা ও কাঙ্গালীভোজ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
জাতীয় সাংসদের চিফ হুইপ আ স ম
ফিরোজ। সকাল থেকেই শুরু হওয়া বিরামহীন বৃষ্টি উপেক্ষা করে পৌরশহরে বিশাল শোক র্যালী করেছে উপজেলা ছাত্রলীগ।

শনিবার, ১৯ জুলাই, ২০১৪

টমটম উল্টে বাউফলে নিহত ১

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর
বাউফলে টমটম উল্টে ছত্তার
মৃধা (৬৫) নামে একজনের মৃত্যু
হয়েছে। আজ শনিবার দুপুরে
বাউফল-নওমালা সড়কের জোমাদ্দার
বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,
একটি যাত্রি বোঝাই টমটম বাউফল
সদর থেকে নগরেরহাট যাওয়ার
পথে সড়কের জোমাদ্দার
বাড়ি এলাকায়
উল্টে গিয়ে ঘটনাস্থলে নগরেরহাট
গ্রামের কাঁচামাল
ব্যাবসায়ি ছত্তার মৃধার মৃত্যু হয়। ওই
ঘটনায় আহত হয়ে একই এলাকার
আরো তিনজনের বাউফল
হাসপাতালে ভর্তির
কথা জানায় প্রত্যক্ষদর্শিরা।

বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

বাউফল পৌরসভার সাবেক মেয়র কাজী ফরিদুজ্জামান ( টিপু) ইন্তেকান করেছেন

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর
বাউফল পৌরসভার প্রথম নির্বাচিত
মেয়র কাজী ফরিদুজ্জামান
টিপু(৬০ ) আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদ
যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার
শ্যামলীস্থ বাস ভবনে ইন্তেকাল
করেছেন।
(ইন্নালিল্লাহি . . রাজিউন ) তিনি স্ত্রী ,
দুই ছেলেসহ অসংখ্য
গুনগ্রহী রেখে গেছেন। কাজী ফরিদু
জ্জামান টিপুর মৃত্যুতে জাতীয়
সংসদের সরকার দলীয় চীফ হুইপ ও
বাউফলের এমপি আসম ফিরোজ,
বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাউফল
উপজেলা বিএনপির
সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক
আহমেদ তালুকদার ,
উপজেলা পরিষদের চেয়ারম্যান
ইঞ্জিনিয়ার মজিবুর রহমান . বাউফল
পৌরসভার বর্তমান মেয়র জিয়াউল হক
জুয়েল, উপজেলা আওয়ামী লীগের
সাধারন সম্পাদক মোতালেব
হাওলাদার, উপজেলা বিএনপির
সাধারন সম্পাদক সহিদুর রহমান
তালুকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের
পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত
পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন
করেছেন।

সোমবার, ৫ মে, ২০১৪

পটুয়াখালীর বাউফল-বগা সড়কে দূর্ঘটনায় নিহত-২,আহত-১

বাউফল প্রতিনিধি: আজ সোমবার সন্ধ্যার দিকে বগা সড়কের রাজনগর এলাকায় টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে নাইম (১৪) ও পাভেল (১৭) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় রুবেল (২০) নামে একজন আহত হয়েছেন। নাঈম ওই এলাকার নুর আলম মোল্লার ছেলে ও পাভেল আবদুল মান্নান মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আজ সন্ধ্যার দিকে ওই সড়ক দিয়ে তাঁরা তিনজন একটি মোটরসাইকেল যোগে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিলেন। রাজনগর এলাকায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নাঈম মারা যায় এবং স্থানীয়রা আহত পাভেল ও রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্স যোগে যাওয়ার পথে বগা এলাকায় পৌছালে পাভেল মারা যান।

রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

পুলিশের সামনে শিশু নির্যাতন!

বাউফল প্রতিনিধি: বাউফলের ধানদী গ্রামে তদন্তে গেলে পুলিশের সামনে রিয়াজ (১১) নামে এক শিশুকে শারীরিক নির্যাতন করেছে ইউপি সদস্য। ঐ গ্রামের করিম মৃধা বাড়িতে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ির লোকজন জানায়, ‘বাউফল থানার এসআই মোফাজ্জল একটি নারী নির্যাতনের অভিযোগে বাদি পক্ষের আত্মীয় কেশবপুর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বর মো. শাহজাহানকে সাথে নিয়ে একই এলাকার আসামী পক্ষের বাড়িতে যাওয়ার পথে তাদের বাড়ির সামনে মোটরসাইকেলযোগে উপস্থিত হন। এসময় বাড়ি চিনতে না পেরে রিয়াজকে সঙ্গে নিয়ে তারা আসামী পক্ষের ওই বাড়ি যায়। এরপর আসামীগন রিয়াজের দূরসম্পর্কের আত্মীয় জানতে পেরে শাহজাহান মেম্বর পুলিশের সামনে রিয়াজকে চর থাপ্পর মেরে শারীরিকভাবে নির্যাতন করে। পুলিশের সামনে শিশুটিকে শারীরিক নির্যাতন করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে রিয়াজের বাবা টমটম চালক জালাল মৃধা ও মা শাহনুর বেগম বলেন, ‘আমরা গরিব বলে কি আমদের কোন ইজ্জত নাই। আমার ছেলেকে পুলিশের সামনে নির্যাতন করেছে। আমরা এই নির্যাতনের বিচার চাই।

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

নাজিরপুরের ধানদীতে নৌকা বাইচের মাধ্যমে বর্ষবরন উৎযাপন

বাউফল প্রতিনিধি: রাবরের মত এবার ও বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী সংলগ্ন তেতুলিয়া নদীতে বাংলা নববর্ষ উপলক্ষে নৌকা বাইচ এর আয়োজন করা হয় । বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে ধানদী লন্ঞ্চঘাটে স্থানীয় জেলে ও গ্রামবাসীদের অংশগ্রহনের মধ্যদিয়ে এক বিরাট নৌকা বাইচের আয়োজন করা হয় । স্থানীয় মানুষের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলার বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিঃ মজিবুর রহমান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাজিরপুর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মোঃ ইব্রাহিম ফারুক । নৌকা বাইচে অন্তত ৬টি নৌকা ও মাঝিরা অংশগ্রহন করে । বাইচ শেষে বিজয়ীদের মাঝে উপস্থিত অতিথিরা পুরষ্কার তুলে দেয় ।

সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪

ইউপি চেয়ারম্যান তসলিম তালুকদার বরখাস্ত

বাউফল প্রতিনিধি: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাউফলের ৪ নং কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম তালুকদারকে বরখাস্ত করেছেন। আজ রোববার মন্ত্রণালয়ের এক আদেশ বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে পৌঁছায়। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থসবি/ইপ/সাবঅ-৫৭/২০০৮(অংশ-২)/১৬৮ স্মারকে চলতি মাসের ৩ তারিখে মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর স্বাক্ষরিত বরখাস্তের ওই চিঠিটি পটুয়াখালী জেলা প্রশাসক ও বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গতকাল রোববার এসে পৌঁছায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাউফলের ৪ নং কেশবপুর ইউপি চেয়ারম্যান তসলিম তালুকদারের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে বিধিায় তাঁকে পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেয়া সমীচীন নয়। এজন্য স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উহা বলবৎ থাকবে।

সোমবার, ৩১ মার্চ, ২০১৪

নারীর প্রতি সহিংসতা বন্ধ করুন - পুলিশকে সহায়তা করুণ

বাউফল প্রতিনিধি: গতকাল রোববার
বাউফলের উপজেলা পরিষদ
মিলনায়তনে স্বারষ্ট্র মন্ত্রণালয়ের
উদ্যোগে নারীর
প্রতি সহিংসতা বন্ধ করুন -
পুলিশকে সহায়তা করুণ ” শীর্ষক
স্লোগানকে প্রতিপাদ্য করে এক
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১
টায় বাউফল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা নরেশ চন্দ্র কর্মকারের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন ,
উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার
মজিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য
রাখেন বাউফল প্রেসক্লাবের
সভাপতি অতুল চন্দ্র পাল, রিপোর্টার্স
ইউনিটির সভাপতি কামরুজ্জামান
বাচ্চ, সমকালের বাউফল
প্রতিনিধি জিতেন্দ্র নাথ রায় ,
কালাইয়া রব্বানিয়া ফাজিল
মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাই ,
দাশপাড়া ইউপি চেয়ারম্যান
জাহাঙ্গীর হোসাইন প্রমূখ।

বুধবার, ২৬ মার্চ, ২০১৪

বাউফলে আগুনে পুড়ে তিন দোকান ছাই

বাউফল প্রতিনিধি:টুয়াখালীর বাউফল উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ২ টার দিকে উপজেলার ধূলিয়া ইউনিয়ন কার্যালয়ের পশ্চিম পাশে ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সংলগ্ন মার্কেটে এই ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা দাবি করছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে সুমন হাওলাদারের মুদি দোকানে আগুনের শিখা দেখে স্থানীয় এক ব্যক্তি ডাক-চিৎকার দেন। এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু এর মাঝেই পাশের আরিফুর রহমানের কসমেটিক্স ও মালেক শরীফের মুদী দোকানও সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় দোকানের মধ্যে থাকা সুমন হাওলাদার আহত হন।

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪

বাউফলে বিএনপি বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

বাউফল প্রতিনিধি: চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে বাউফলে চেয়ারম্যান পদে ৩, পুরুষ ভাইস- চেয়ারম্যান পদে ৬ ও নারী ভাইস- চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নেন।
কিন্তু ভোটগ্রহনে স্থূল কারচুপির কারনে বিএনপি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী  মো. তসলিম তালুকদার (আনারস) ভোট বর্জন করেন। দুপুর বারটায় সংবাদ সম্মেলন ডেকে তিনি এ ঘোষণা দেন। বিএনপি সমর্থিত অন্যান্য প্রারথীরাও নির্বাচন থেকে সরে দাঁড়ান।

সোমবার, ২৪ মার্চ, ২০১৪

বাউফলে নির্বাচনের ফলাফল ঘোষনা

বাউফল প্রতিনিধি: বাউফল উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত ৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ইঞ্জিনিয়ার মজিবুর রহমান মুন্সির প্রতীক ঘোড়া পেয়েছে ১২৫৭৭০ ভোট। মোশারেফ হোসেন খান (চশমা) পেয়েছেন ১২৫২৫৭ ভোট আর রেহেনা মোতালেব (কলস) পেয়েছেন ১২৯৬১১ ভোট। নির্বাচনে ১০৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৮৯২। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৮হাজার ৪৫০ ও নারী ভোটার সংখ্যা এক লাখ ১০হাজার ৪৮২ জন। চেয়ারম্যান পদে ৩, পুরুষ ভাইস- চেয়ারম্যান পদে ৬ ও নারী ভাইস- চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নেন।

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

প্রচারণায় বাধাঁ দেওয়ায় তসলিম তালুকদার সংবাদ সম্মেলন করেন

বাউফল প্রতিনিধি: নির্বাচনী প্রচারণায়
বাঁধা দিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ
নেতাকর্মীকে আহত করায় সংবাদ
সম্মেলন করা হয়েছে। পটুয়াখালীর
বাউফলে বিএনপির সাবেক সাংসদ
শহিদুল আলম তালুকদারের পৌর সদরের
বাসভবনে বুধবার রাত ৮টায়
চেয়ারম্যান প্রার্থী তসলিম তালুকদার
ওই সংবাদ সম্মেলন করেন। লিখিত
বক্তব্যে তসলিম বলেন, স্থানীয়
কালীশুরী বাজারে নির্বাচণী প্রচারণার
কাজে যাওয়ার
পথে চন্দ্রপাড়া এলাকায়
প্রতিদ্বন্দ্বি আ.লীগের প্রার্থী মো.
মজিবুর রহমান মুন্সির নেতৃত্বে বুধবার
দুপুরে ২-৩শ’ মোরটসাইকেলেরবহর
নিয়ে আ.লীগের ক্যাডারা তার
গতিরোধ করে ৫ম বারের মতো তাকে ও
তার নেতাকর্মীসহ স্থানীয়
২০-২৫জনকে মারধর করে আহত করে। এসময়
ভ্রাম্যমান আদালতের
নির্বাহি ম্যাজিষ্ট্রেটের
বদৌলতে তিনি প্রানে রক্ষা পান।
সংবাদ সম্মেলনে লিখিত
বক্তব্যে তসলিম আরো অভিযোগ করেন,
মজিবুর সমর্থীত আ.লীগের ক্যাডার
বাহিনী বাড়ি বাড়ি গিয়ে তার
কর্মীদের নির্বাচনী মাঠ
ছেড়ে যাওয়া অন্যাথায় পঙ্গু
করে দেয়া ও ভয়-
ভীতি দেখিয়ে নির্বাচনের দিন
ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য
হুমকি দিচ্ছে। এসব
বিষয়ে সহকারী রির্টার্নিং অফিসার
ও
জেলা রির্টার্নিং অফিসারকে লিখিত
অভিযোগ করেও কোন প্রতিকার
পাচ্ছেন না।

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

তসলিম তালুকদার বিএনপি থেকে বহিস্কার !

বাউফল প্রতিনিধি: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় অভিযোগে তসলিম তালুকদার নামের এক চেয়ারম্যান
পদপ্রার্থীকে বিএনপি থেকে বহিস্কার
করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টার
দিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ন
মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত
এ জাতীয় একটি চিঠির ফটোকপি এ
উপজেলার দলীয় নেতাকর্মীদের
মধ্যে বিতরন করা হয়েছে।
মো. তসলিম তালুকদার এ
ঘটনাকে হাস্যকর দাবি করে বলেন,
আমি বর্তমান বিএনপির
কোনো কমিটিতেই নেই।
সেক্ষেত্রে বহিস্কারাদেশও আমার
জন্য প্রযোজ্যও নয়। তিনি আরও বলেন,
আমি সাধারন ভোটারদের সমর্থন
নিয়ে প্রতিদ্বন্ধীতা করছি। এর আগেও
বিএনপি ও আওয়ামীলীগ সমর্থিত
প্রার্থীদের হারিয়ে ইউনিয়ন পরিষদ
নির্বাচনে জয়লাভ করেছি।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান
পদপ্রার্থী ও উপজেলা বিএনপির
সাধারন সম্পাদক শহীদুর রহমান
তালুকদার বহিস্কারের সত্যতা নিশ্চিত
করেন।