সোমবার, ১০ মার্চ, ২০১৪

খালেদার সঙ্গে ওআইসি মহাসচিবের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) সফররত মহাসচিব আয়াদ আমিন মাদানি আজ সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।
বেলা তিনটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এ বৈঠক হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
গতকাল রোববার ভোরে ওআইসির দশম মহাসচিব আয়াদ আমিন মাদানি চার দিনের সফরে ঢাকায় পৌঁছান। দশম মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বাংলাদেশ সফর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন