বাউফল প্রতিনিধি: রাবরের মত এবার ও বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী সংলগ্ন তেতুলিয়া নদীতে বাংলা নববর্ষ উপলক্ষে নৌকা বাইচ এর আয়োজন করা হয় । বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে ধানদী লন্ঞ্চঘাটে স্থানীয় জেলে ও গ্রামবাসীদের অংশগ্রহনের মধ্যদিয়ে এক বিরাট নৌকা বাইচের আয়োজন করা হয় । স্থানীয় মানুষের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলার বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিঃ মজিবুর রহমান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাজিরপুর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মোঃ ইব্রাহিম ফারুক । নৌকা বাইচে অন্তত ৬টি নৌকা ও মাঝিরা অংশগ্রহন করে । বাইচ শেষে বিজয়ীদের মাঝে উপস্থিত অতিথিরা পুরষ্কার তুলে দেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন