মঙ্গলবার, ৬ মে, ২০১৪

গুম-খুন ও অপহরনের সঙ্গে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত থাকলে তাদেরও বিচার হবে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, গুম ও খুনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত থাকলে তাদেরও ছাড় দেয়া হবে না।

নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যায় র‌্যাব সদস্যরা জড়িত বলে অভিযোগ ওঠার পরদিন তিনি একথা বললেন।

ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, নারায়ণগঞ্জে অপহরণ এবং সাত খুনের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

“যারাই ঘটনার সাথে জড়িত থাক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনী যদি খুন-গুমের ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তাদেরকেও ছাড় দেয়া হবে না।”

সোমবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায়  গুম ও খুনের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জানান তিনি।

সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ওই আলোচনা সভা হয়।

বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি হত্যা ও গুমের রাজনীতি করছে বলে অভিযোগ করেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন