ভোলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে ঝড়ের
কবলে পড়ে জেলেদের মাছ ধরার
৬টি ট্রলার ও একটি ফিশিং বোট
ডুবির ঘটনা ঘটেছে। এতে ৪৯
জেলে উদ্ধার হলেও সোমবার
পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২৫
জেলে।
শনিবার সন্ধ্যায় দৌলতখানের
একটি ফিশিং বোট ও রবিবার
সন্ধ্যায় চরফ্যাশনের ৬টি মাছ ধরার
ট্রলার ডুবে এ দুর্ঘটনা ঘটে।
ফিশিং বোট ডুবিতে নিখোঁজ
১১ জনের মধ্যে দৌলতখানের এফ
বি মা-২ বোটের জেলেদের
মধ্যে ইসমাইল (৩৮), মতি (৫০) ও আবুর
(৬০) নাম জানা গেছে।
উদ্ধার হওয়া জেলেদের
মধ্যে ফারুক (৬০), আব্দুর রহিম (৩০),
আলেম (৫৫), মোস্তফা (৪৫) ও কালু
(৩২) নাম পাওয়া গেছে। এদের
বাড়ি দৌলতখান উপজেলার
বিভিন্ন ইউনিয়নে।
চরফ্যাশনের ঢালচর মৎস্য আড়ৎদার
সমিতির সভাপতি নান্নু মাতাব্বর
জানান, রবির সন্ধ্যার পর
বঙ্গোপসাগরের পূবের চর, শিবপর ও
কালুচর সীমানায় হারুন মাঝি,
ইউসুফ মাঝি, সিরাজ মাঝি,
শাজাহান মাঝি, কামাল ও
হুমায়ুন মাঝি ট্রলার ঘূর্ণিঝড়ের
কবলে পড়ে ডুবে যায়।
সোমবার, ২১ জুলাই, ২০১৪
বঙ্গোপসাগরে ট্রলারডুবি : নিখোঁজ ২৫
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন