শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাসী বাংলাদে

নিজম্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া বলেছেন,
বাংলাদেশ সব ধর্মের মানুষের
সমঅধিকারে বিশ্বাসী।
শনিবার দুপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব
কথা বলেন।
বেগম খালেদা জিয়া বলেন,
হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য
ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন
জন্মাষ্টমী অন্যতম প্রধান ধর্মীয়
উৎসব। যেকোন ধর্মীয় উৎসব
সম্প্রদায়ের ভেদরেখা অতিক্রম
করে মানুষে মানুষে মিলনের
বাণী শোনায়। মানব সমাজের
মধ্যে এক অনন্য ভ্রাতৃত্ববোধ
জাগ্ররত করা। যুগে যুগে ধর্ম
প্রচারকরা সত্য ও ন্যায়ের পথ
দেখিয়ে গেছেন। শ্রীকৃষ্ণ
পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন
এমন এক সময়ে যখন
সমাজে অত্যাচারী রাজার
দু:শাসন কায়েম ছিল।
তিনি বলেন, শ্রীকৃষ্ণ সেই
অন্যায়কে দমন
করে পৃথিবীতে ন্যায়, সত্য ও
কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন।
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির
দেশ। এখানে সকল ধর্মের
মানুষেরা যুগ যুগ ধরে পারস্পারিক
সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের
বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস
করে আসছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন