নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বিদেশের মাটিতে বাংলাদেশের
জনগণের নামে মিথ্যাচার করছেন
বলে অভিযোগ করেছেন
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার জাতীয় প্রেসক্লাবে জিসাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
জিসাসের ২২তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্রেসিডেন্ট
জিয়াউর রহমান সম্মাননা ও
জিয়া স্বর্ণ পদক-২০১৪’ প্রদান
এবং ‘বর্তমান পেক্ষাপটে দেশ
প্রেমিক জনগণের ভূমিকা’ শীর্ষক
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জিসাসের সভাপতি আবু হাশেম
রানা। ফখরুল ইসলাম আলমগীর
বলেন, গত ৫ জানুয়ারি অবৈধ ও
জোরজবরদস্তি নির্বাচনের
বিরুদ্ধে এ দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু শেখ হাসিনা এখন জোর
করে ক্ষমতায় আছেন। আর এখন
বিদেশের মাটিতে গিয়ে তিনি এদেশের
জনগণ সম্পর্কে মিথ্যাচার করছেন।
এমনকি তিনি জামায়াতে ইসলামীকেও
সন্ত্রাসী বলে অভিহিত করছেন।
আমি তার এ মিথ্যাচারের তীব্র
নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, বিএনপি কোনও সন্ত্রাসী দল নয় বরং গণতান্ত্রিক দল। আওয়ামী লীগই
একটা সন্ত্রাসী দল। তারা জোর
করে ক্ষমতায় থাকার জন্য শুধু
দেশে নয় বিদেশেও মিথ্যাচার
করে বেড়াচ্ছে।
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
প্রধানমন্ত্রী জনগণের বিরুদ্ধে মিথ্যাচার করছেন: ফখরুল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন