শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

সরকারকে বিএনপির সঙ্গেই আলোচনায় বসতে হবে

নিউজ ডস্ক: সাবেক বিরোধীদলীয় নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারকে বিএনপির সঙ্গেই
আলোচনায় বসতে হবে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় দল। অবিলম্বে নির্দলীয় সরকারের
অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের
অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
আজ শনিবার জামালপুর জিলা স্কুল মাঠে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট
আয়োজিত সমাবেশে খালেদা জিয়া এসব
কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি ছাড়া আর কোন দল আছে। চোর-ছ্যাচড়, যদু-মধু টাইপের দলের সঙ্গে আলোচনা করলে হবে না। এদের নিয়ে নির্বাচন করে লাভ
হবে না।’ খালেদা জিয়া বলেন, সরকার
বিএনপিকে ভয় পায়। তাই বিএনপি ওজোটকে ভাঙতে চায়, নির্বাচনের
বাইরে রাখতে চায়। বিএনপি ও
জোট ভাঙার ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এজেন্সিকে (গোয়েন্দা সংস্থ
বলব আপনারা অবৈধ কাজ বন্ধ করুন।
কাজের আওতার বাইরে গিয়ে কিছু করবেন না। বন্ধ না করলে একদিন আপনাদেরও
বিচারের আওতায় আনা হবে।’
খালেদা জিয়া জোটের শরিকদের প্রতি ইঙ্গিত করে বলেন, বিএনপি জোটের
সঙ্গে থাকলে লাভবান হবেন।
তিনি দাবি করেন, নির্বাচনে না গিয়ে বিএনপি স কাজ করেছে। যারা একদলীয়
নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায়
আছে তাদের দুর্নীতির তথ্য বের হলে নির্বাচন করার মাশুল (খেসারত) তাদেরই দিতে হবে।
আওয়ামী লীগ সরকার মানুষখেকো ড্রাকুলা
আওয়ামী লীগ সরকারকে খুনি, সন্ত্রাসী ও ছিনতাইকারীর দল বলে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এদের
হাতে রক্ত ও এরা মানুষখেকো ড্রাকুলা।
এরা রাজাকারদের দল, রাজাকারদের আশ্রয়দাতা ও এরা দালাল। এ কে খন্দকার
বইয়ে সত্য কথা লেখায় এখন সেও রাজাকার।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন