রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪

জেলা সফরে বের হচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে নিয়ে বের হচ্ছেন জেলা সফরে। এরই অংশ হিসাবে আগামী ২৩
অক্টোবর নীলফামারীতে ও ৩০ অক্টোবর নাটোরে সমাবেশ করতে যাচ্ছেন।
আজ দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এই কর্মসূচির কথা জানান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার দুপুরে ২০ দলীয় জোটের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বলেন, কুমিল্লা ও কিশোরগঞ্জেও সমাবেশ
হবে বলে। এসব সমাবেশে খালেদা জিয়া ছাড়াও জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। তিনি আরও বলেন, ‘অবৈধ সরকার মিথ্যা মামলার মাধ্যমে বিরোধী দলের নেতাদের রাজনীতি থেকে দূরে রাখতে চায়।’ এই ষড়যন্ত্রের অংশ
হিসাবে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামের একটি সংগঠন রবিবার বিএনপির সিনিয়র ভাইস
চেয়ারম্যান তারেক রহমানের নামে রাষ্ট্রদ্রোহ অভিযোগে মামলা দায়ের
করেছে বলে দাবি করেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন