মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

খালেদারবিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন
খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার
সিএমএম আদালতে মামলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন বক্তব্য দেয়ায় মঙ্গলবার (২১ অক্টোবর)
জননেত্রী পরিষদের সভাপতি এ
বি সিদ্দিকী বাদী হয়ে এ
মামলা দায়ের করেন। মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের
আদালতে বেলা এগারটায় মামলার
শুনানি অনুষ্ঠিত হবে।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৪
অক্টোবর বিকেল ৫টায়
খালেদা জিয়া তার গুলশান
কার্যালয়ে দুর্গাপূজার শুভ
বিজয়া উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের
সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সেখানে তিনি বলেন, ‘আওয়ামী লীগ
ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে।
আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাস
করে’। এ কথায় বাদীর ধর্মীয়
অনুভূতিতে আঘাত লেগেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন