উপজেলা পরিষদের প্রথম ধাপের
নির্বাচনের ফলাফল বিপর্যয়ের
ধাক্কা সামলাতে নানা প্রস্তুতি ন
ঘুরে দাঁড়াতে পারেনি ক্ষমতাসীন
আওয়ামী লীগ ও তার মিত্ররা।
প্রশাসনিক ‘সহায়তা’ থাকা সত্ত্বেও
গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত
প্রার্থীরা বেশির ভাগ উপজেলায়
পরাজিত হয়েছেন।
এদিকে দ্বিতীয় ধাপের
নির্বাচনে বেশ কিছু উপজেলায়
কেন্দ্র দখল, সংঘর্ষ ও সরকারি দলের
বাড়াবাড়ির ঘটনায় ক্ষোভ প্রকাশ
করেছে বিএনপি। তবে শেষ পর্যন্ত
ফলাফলে বিএনপি-সমর্থিত
প্রার্থীরা এগিয়ে থাকায় দলটির
কেন্দ্রীয় নেতারা সন্তুষ্ট
বলে জানা গেছে।
দ্বিতীয় ধাপে ১১৫টি উপজেলার
মধ্যে ১১১টির ফলাফল
পাওয়া গেছে। এর
মধ্যে ৫০টিতে বিএনপি ও
৪৪টি আওয়ামী লীগ-সমর্থিত
প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত
হয়েছেন। বিএনপির মিত্র
জামায়াতে ইসলামী-সমর্থিত
প্রার্থীরা আটটি উপজেলায়
জয়লাভ করেছেন।
শনিবার, ১ মার্চ, ২০১৪
অাওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারেনি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন