বুধবার, ১২ মার্চ, ২০১৪

বাউফলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন

বাউফল প্রতিনিধি, বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর
আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ
সম্মেলন করেছেন বিএনপির
প্রার্থী তসলিম তালুকদার।
বিএনপির সাবেক সাংসদ শহিদুল আলম
তালুকদারের বাউফল পৌর সদরের
বাসভবনে মঙ্গলবার রাত ৮টায়
প্রতিদ্বন্দ্বি সরকারদলীয়
প্রার্থী মো. মজিবুর রহমানের
বিরুদ্ধে নির্বাচনে দলীয়
প্রভাব খাটিয়ে প্রচার প্রচারণায়
স্কুল-কলেজের শিক্ষক,
ছাত্রছাত্রী ও
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের
বাধ্যকরা, একাধিক মাইক ও গাড়ির
ব্যাবহারসহ প্রকাশ্যে হাটবাজারে
মিছিলের অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার
রাতে মজিবুরের নেতাকর্মীরা
মদনপুর এলাকার রাড়ি বাড়িতে তার
একটি উঠান
বৈঠকে সন্ত্রাসী হামলা চালিয়ে
মোরটসাইকেল ও বৈঠকে ব্যাবহৃত
আসবাবপত্র ভাঙচুর করে দশ
জনকে আহত করার অভিযোগ করা হয়।
তফীসল ঘোষনার পরে ২২ দিনে ৪ বার
এলাকায় এসে সরকারদলীয়
জাতীয় সংসদের চীফ হুইপ আসম
ফিরোজ মজিবুরের
পক্ষে সর্বসাধারনের
সঙ্গে সাক্ষাৎ, বিভিন্ন আচার
অনুষ্ঠানে যোগদান ও বিভিন্ন
উন্নয়নমূলক কর্মকান্ড উদ্ভোধনের
নামে ভোট চাওয়ার অভিযোগ
তুলে সহকারী রির্টানিং
অফিসারের কাছে লিখিত অভিযোগ
করলে তিনি কোন ধরনের পদক্ষেপ
গ্রহন করেননি বলেও এসময় অভিযোগ
করেছেন তসলিম। ২৩ মার্চ বাউফল
উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ,
নিরপেক্ষ অনুষ্ঠিত করার
দাবি জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন