পটুয়াখালী প্রতিনিধি: কুমিল্লা থেকে পাচার
হওয়া জান্নতুর নাহার (১৭) নামের এক
কিশোরীকে পটুয়াখালী লঞ্চঘাট
থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত নাহার কুমিল্লার মুরাদনগর
থানার ফুলঘর এলাকার সালাম
মিয়ার মেয়ে। এ সময় আটক
করা হয়েছে পাচারকারী আঃ খালে
ককে। আটক খালেক
পটুয়াখালী বাউফলের
আতশখালী গ্রামের মৃত আঃ কাদের
মোল্লার ছেলে। সোমবার
ভোরে পটুয়াখালী লঞ্চ ঘাট
থেকে তাদেরকে উদ্ধার এবং আটক
করে সদর থানা পুলিশ।
সদর থানার অফিসার ইনর্চাজ মনিরুল
ইসলাম জানান,
সকালে লঞ্চঘাটে ডিউটিরত
অফিসারদের সন্দেহ
হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ
করা হয়। এসময় জান্নাতুর ও খালেকের
কথাবার্তায় অমিল থাকায়
তাদেরকে থানায় নিয়ে আসা হয়।
পরে খালেক পুলিশের
কাছে পাচারের ঘটনা স্বীকার
করে। পুলিশ জানায়, এ ঘটনায়
জান্নাতুরের কথিত
স্বামী সহযোগিতা করছে বলেও
খালেক পুলিশকে জানিয়েছেন।
জান্নাতুরকে নিয়ে খালেক
কুয়াকাটার একটি হোটেলের
উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিল।
সোমবার, ৩ মার্চ, ২০১৪
পটুয়াখালীর লঞ্চঘাট থেকে কুমিল্লার কিশোরী উদ্ধার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন