নিজস্ব প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনও
দলীয়ভাবে করার সুযোগ
তৈরি করে অচিরেই আইন সংশোধন
করা হবে বলে জানিয়েছেন
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগ
সাধারণ সম্পাদক
সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি জানান,
প্রধানমন্ত্রী স্থানীয় সরকার
নির্বাচন
আইনটি পরীক্ষা করতে বলেছেন।
শীঘ্রই এ বিষয়ক একটি বিল
সংসদে তোলা হবে।
আজ সোমবার মিরপুর
থানা আওয়ামী লীগের
সম্মেলনে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, স্থানীয়
নির্বাচনে কেউ দলীয় প্রতীক ও
দলের নাম ব্যবহার
করতে পারবে না কেন? কেন
লুকোচুরি থাকবে?
গণমাধ্যমে বলা হয়, আওয়ামী লীগ এত
পেল, বিএনপি এত পেল। কী করে বুঝব
যে এরা আওয়ামী লীগ,
তারা বিএনপি।
স্থানীয় সরকারে এখন ব্যক্তির শাসন
চলে। সংসদীয় পদ্ধতিতে স্থানীয়
নির্বাচন করতে হবে। স্থানীয়
সরকারকে রাজনৈতিক শাসন
ব্যবস্থায় বাইরে যারা রাখতে চান,
তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়
বিশ্বাস করেন না বলে দাবি করেন
আশরাফ।
সোমবার, ৩ মার্চ, ২০১৪
স্থানীয় সরকার নির্বাচনও দলীয়ভাবে: সৈয়দ আশরাফ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন