বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

খালেদা জিয়া লাদেনের চেয়েও ভয়ংকর

নিজস্ব প্রতিবেদক: যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, "লাদেনের চেয়েও ভয়ংকর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।"
তিনি বলেন, বর্তমান সরকার বিএনপি-জামায়াতের সৃষ্টি জঙ্গি-সন্ত্রাসকে দমন করে দেশকে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ে ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে 'লাখো জনতার কণ্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠান' সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের জরুরি বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আগামী ২৬ মার্চ লাখ জনতার কণ্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকলকে সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানান। এই অনুষ্ঠানকে সফল করার মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে হারুনুর রশীদ তিন লাখ মানুষের কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে এদেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ দূর হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন