বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

প্রচারণায় বাধাঁ দেওয়ায় তসলিম তালুকদার সংবাদ সম্মেলন করেন

বাউফল প্রতিনিধি: নির্বাচনী প্রচারণায়
বাঁধা দিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ
নেতাকর্মীকে আহত করায় সংবাদ
সম্মেলন করা হয়েছে। পটুয়াখালীর
বাউফলে বিএনপির সাবেক সাংসদ
শহিদুল আলম তালুকদারের পৌর সদরের
বাসভবনে বুধবার রাত ৮টায়
চেয়ারম্যান প্রার্থী তসলিম তালুকদার
ওই সংবাদ সম্মেলন করেন। লিখিত
বক্তব্যে তসলিম বলেন, স্থানীয়
কালীশুরী বাজারে নির্বাচণী প্রচারণার
কাজে যাওয়ার
পথে চন্দ্রপাড়া এলাকায়
প্রতিদ্বন্দ্বি আ.লীগের প্রার্থী মো.
মজিবুর রহমান মুন্সির নেতৃত্বে বুধবার
দুপুরে ২-৩শ’ মোরটসাইকেলেরবহর
নিয়ে আ.লীগের ক্যাডারা তার
গতিরোধ করে ৫ম বারের মতো তাকে ও
তার নেতাকর্মীসহ স্থানীয়
২০-২৫জনকে মারধর করে আহত করে। এসময়
ভ্রাম্যমান আদালতের
নির্বাহি ম্যাজিষ্ট্রেটের
বদৌলতে তিনি প্রানে রক্ষা পান।
সংবাদ সম্মেলনে লিখিত
বক্তব্যে তসলিম আরো অভিযোগ করেন,
মজিবুর সমর্থীত আ.লীগের ক্যাডার
বাহিনী বাড়ি বাড়ি গিয়ে তার
কর্মীদের নির্বাচনী মাঠ
ছেড়ে যাওয়া অন্যাথায় পঙ্গু
করে দেয়া ও ভয়-
ভীতি দেখিয়ে নির্বাচনের দিন
ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য
হুমকি দিচ্ছে। এসব
বিষয়ে সহকারী রির্টার্নিং অফিসার

জেলা রির্টার্নিং অফিসারকে লিখিত
অভিযোগ করেও কোন প্রতিকার
পাচ্ছেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন