অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার রাজধানীতে নতুন
ট্যাক্সিক্যাব সার্ভিস উদ্বোধন
করেছেন।
প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাস
আর্মি গলফ
ক্লাবে আর্মি ওয়েলফেয়ার
ট্রাস্টের আওতায় ট্রাস্ট
ট্রান্সপোর্ট সার্ভিসেসের এই
প্রকল্পর উদ্বোধন করেন। তিনি প্রথম
দুই কিলোমিটারের ভাড়া ১০০
টাকার পরিবর্তে ৮৫
টাকা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ভাড়া কমানোর
কথা শুনলে জনগণ এই ট্যাক্সিক্যাব
ব্যবহার শুরু করবে। আর ভাড়া ১০-১৫
টাকা কমানো হলে সংশ্লিষ্ট
কোম্পানিগুলোর লোকসান
হবে না। ‘প্রথম দুই কিলোমিটারের
ভাড়া ৮৫ টাকা নির্ধারণ, সবার
জন্য সুবিধাজনক হবে’ উল্লেখ
করে তিনি বলেন, জনগণ নিরাপদ ও
আরামদায়ক ভ্রমণের জন্য অতিরিক্ত
ভাড়া দিতে প্রস্তুত।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের,
সেনাবাহিনীর প্রধান ও
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের
চেয়ারম্যান জেনারেল ইকবাল
করিম ভূইয়া, ট্রাস্ট ট্রান্সপোর্ট
সার্ভিসেসের চেয়ারম্যান মেজর
জেনারেল এ কে এম মুজাহিদ
উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময়
মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর
উপদেষ্টা, সাংসদ, উচ্চপদস্থ
সামরিক-বেসামরিক
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন,
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট দুস্থ
সেনাসদস্যদের কর্মসংস্থান ও
জনগণের সার্বিক কল্যাণের ব্রত
নিয়েই বিভিন্ন বাণিজ্যিক
কার্যক্রম পরিচালনা করে আসছে।
অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের
মতো মুনাফা অর্জনই এর মুখ্য উদ্দেশ্য
নয়; বরং সামাজিক
দায়বদ্ধতাকে কেন্দ্র করেই তাদের
কার্যক্রম পরিচালিত হয়। তাদের
পরিচালিত বিভিন্ন কার্যক্রম
ইতিমধ্যেই সবার প্রশংসা অর্জন
করেছে।
এর আগে প্রধানমন্ত্রী তিনজন
নির্বাচিত চালকের
মধ্যে তিনটি প্রতীকী চাবি হস্তা
করেন।
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
দুই কি.মি.র ভাড়া ৮৫ টাকা করার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন