বৃহস্পতিবার, ১ মে, ২০১৪

বরিশালের বিভিন্ন রুটে চলছে ফিটনেসবিহীন বাস

রিগান,বরিশাল প্রতিনিধি: বরিশালের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করছে ‘লক্কর ঝক্কর মার্কা’ বাস। এর অধিকাংশের
ফিটনেস নেই
বলে তালিকা করা হলেও কোন
ব্যবস্থা নিচ্ছেনা বাংলাদেশ সড়ক
পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র
বরিশাল সার্কেল অফিস। শুধুমাত্র
প্রতিবছর বাস মালিকদের নোটিশ
দিয়েই দায়িত্ব শেষ
করছে বিআরটিএ। গত পাঁচ
বছরে পরিবহন মালিক সমিতির
চাপে ও রাজনৈতিক
প্রভাবে একটি নতুন বাসও
ঢোকেনি বরিশালের অভ্যন্তরীণ
রুটে। ফলে জীবনের
ঝুঁকি নিয়ে চলাফেরা করছে এ সব
রুটের হাজার হাজার যাত্রী।
বিআরটিএ’র বরিশাল সার্কেল
অফিসের সহকারী পরিচালক উত্তম
কুমার বড়ুয়া জানিয়েছেন,
এখনো ফিটনেসবিহীর গাড়ীর
তালিকা হাতে পাইনি।
তবে তালিকা পেলেই
ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, বরিশালের
অভ্যন্তরীণ রুটের বাসে সাধারণ
মানুষের দুর্ভোগের যেন শেষ নেই।
কয়েক দিন পর পর ভাড়া বৃদ্ধি,
বাসে টিকেট না পাওয়াসহ লক্কর
ঝক্কর গাড়িতে নানা হয়রানির
শিকার হচ্ছেন যাত্রীরা। এরপরও
পুড়ানো গাড়িই
ঘষে মেজে সার্ভিসে নামাচ্ছেন
বাস মালিকরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন