মঙ্গলবার, ৬ মে, ২০১৪

সাঈদীর রায়কে কেন্দ্রকরে সহিংতার প্রস্তুতি নিয়ে মাঠে নামার অপেক্ষায় জামায়াত-শিবির

নিজস্ব প্রতিবেদক: আবার সহিংসতার
প্রস্তুতি নিয়ে মাঠে নামার অপেক্ষায় জামায়াত-শিবির। আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালে দলের আমির মতিউর
রহমান নিজামী এবং আপিল বিভাগে নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় হবে যে কোনো দিন-এই অবস্থায় তারা নাটোর, নোয়াখালীসহ
বিভিন্ন এলাকায় সম্প্রতি হঠাৎ রাজপথে নামার চেষ্টা করেছে, সংঘর্ষেও জড়িয়েছে পুলিশের সঙ্গে, অস্ত্রশস্ত্রও জড়ো করছে।
নোয়াখালীতে শিবিরের আস্তানায় হানা দিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
করেছে পুলিশ। তবে এবার প্রস্তুত আছে পুলিশও। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে সাঈদীর ফাঁসির রায়ের পর দেশের বিভিন্ন এলাকায় তা-বচালানোর
বিষয়টি আগেভাগে বুঝতে পারেনি নিরাপত্তা বাহিনী। তাদের পূর্বপ্রস্তুতি না থাকায় জামায়াত-শিবির সহজেই সন্ত্রাস
চালাতে পেরেছে। তবে এবার জামায়াত-শিবিরকে আর সে সুযোগ দিতে চায় না সরকার। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
থেকে জেলায় জেলায় গেছে বিশেষ বার্তা। আর নিরাপত্তা জোরদারের পাশাপাশি পরিকল্পনাও সাজাচ্ছে পুলিশ।
১০ ট্রাক অস্ত্র পাচার মামলায় এরই
মধ্যে ফাঁসির দ- পেয়েছেন নিজামী। আর
মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে এক বছর আগে ফাঁসির দ- পেয়েছেন সাঈদী। এরপর থেকে আপিল
বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছে মানুষ। এই দুই মামলায়নেতারা ফেঁসে যেতে পারেন এই আশঙ্কা জামায়াত-শিবিরের
কর্মী-সমর্থকদের। বিশেষ করে সাঈদীর আপিলের রায় নেতিবাচক হবে ধরে নিয়েই বড় ধরনের প্রতিক্রিয়া দেখাতে নেতা-
কর্মীদের প্রস্তুত হতে বলেছে দলটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন