জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

ফেসবুক খুলে দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সোনালী ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে। শিগগিরই এটি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব আমরা।’ রবিবার(০৬ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিগগিরই ফেসবুক
খুলে দেওয়া হবে।’

বাংলাদেশ কারো কাছে মাথা নত করে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বলেছেন, বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। সামাজিক নিরাপত্তাসহ দরিদ্র মানুষের সুখ ও শান্তির জন্য সব ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। প্রধানমন্ত্রী এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ বিমান বাহিনীতে প্রশিক্ষণ যুদ্ধবিমান ও হেলিকপ্টার যুক্ত হওয়া
উপলক্ষে রাজধানীর ক্যান্টনমেন্টের কুর্মিটোলায় বিএএফ ঘাঁটিতে আজ রবিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ধারাবাহিকভাবে গত কয়েক বছর ধরে ৬ ভাগের ওপর প্রবৃদ্ধি অর্জন বজায় রাখতে সক্ষম হয়েছি। রিজার্ভ আমরা কয়েকগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ নিয়েই আরও এগিয়ে যাবে বাংলাদেশ।

শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫

ঢাকাকে সিঙ্গাপুরর মতো অসম্ভব নয়: আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, ঢাকাকে সিঙ্গাপুরের মতো সুন্দর নগরী করা অসম্ভব নয়। এরজন্য দরকার শুধু পরিকল্পনা করে সেই
মোতাবেক পথ চলা।  শনিবার ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত কেমন মেয়র হবো শীর্ষক গোলটেবিল বৈঠকে
তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকা একটা বড় কারখানার মতো, ছোট খাটো
একটা রাষ্ট্রের মতো। আমি মেয়র হলে নাগরিক উন্নত ঢাকা গড়তে যা করা দরকার তাই করব।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪

এফবিসিসিআইয়ের হরতাল প্রত্যাহারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা সমুন্নত রাখার স্বার্থে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা রোববারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড
ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এফবিসিসিআইয়ের পক্ষ
থেকে বলা হয়েছে, দেশে বর্তমানে ব্যবসা ও
বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ
করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ,
রেমিট্যান্স, বৈদেশিক বিনিয়োগ, আমদানি ও রপ্তানি কার্যক্রম, বার্ষিক উন্নয়ন
প্রবৃদ্ধি প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক
গতিধারা লক্ষ্য করা যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের
অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপান, ইতালিসহ বিভিন্ন
দেশের বিনিয়োগকারীগণ
এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ
করেছেন। এ অবস্থায় হরতালসহ
যে কোনো নেতিবাচক কার্যক্রম
দেশের ভাবমূর্তির উপর প্রভাব
ফেলবে এবং বিনিয়োগকারীগণ
নিরুত্সাহিত হবে বলে এফবিসিসিআই
মনে করে। বিবৃতিতে, সাবেক মন্ত্রী জনাব
আবদুল লতিফ সিদ্দিকীর পবিত্র হজ
ও হজরত মুহাম্মদ (সা.)- কে নিয়ে অনাকাংক্ষিত মন্তব্যের কারণে সরকার
ইতোমধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন।

সোমবার, ২০ অক্টোবর, ২০১৪

দেশে ইবোলা প্রতিরোধে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট বাংলাদেশে ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের দেশে প্রবেশের সময় যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের
নির্দেশ দিয়েছেন। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত
হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার সুপ্রিম
কোর্টের আইনজীবী ড. ইউনুছ
আলী আকন্দ ও মানবাধিকার
সংগঠন হিউম্যান রাইটস পিস ফর
বাংলাদেশের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী এ সংক্রান্ত রিট
দায়ের করেন। ইউনুছ আলী আকন্দের রিট আবেদনর শুনানি গ্রহণ করে আদালত আজ ইবোলা ভাইরাস ঠেকাতে দেশের সব
প্রবেশপথে কার্যকরী প্রতিরোধমূলক
ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪

ববি’র ভাইস-চ্যান্সেলর সক্রেটিস এওয়ার্ড পাচ্ছেন

রিগান,বরিশাল প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রখ্যাত মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. হারুনর রশীদ খান আন্তর্জাতিক সক্রেটিস এওয়ার্ড পেতে যাচ্ছেন। ‘সাইন্স এন্ড এডুকেশন: ইনোভেটিভ মডেল অব ডেভেলপমেন্ট’এ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেয়া হচ্ছে। ববি'র সূত্রে জানা যায় আগামী ১৪ই অক্টোবর লন্ডনের
বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এ এওয়ার্ড দেওয়া হবে।

রবিবার, ১২ অক্টোবর, ২০১৪

লতিফ সিদ্দিকীর বক্তব্য গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বলেছেন, আওয়ামী লীগ
ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, ধর্মহীনতায় নয়। তাই লতিফ সিদ্দিকীর বক্তব্য কোনোভাবেই
গ্রহণযোগ্য নয়। রবিবার গণভবনে কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি একথা বলেন। রবিবার সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ
হাসিনা আরও বলেন, আমরা সকল
ধর্মের প্রতি সম্মান দেখাতে বিশ্বাসী। বিশেষ
করে ইসলাম একটি শান্তির ধর্ম।  সকল মানুষ ধর্মের অধিকার লাভ করতে পারবে। এ বিষয়টি আমরা সংবিধানেও নিশ্চিত করেছি।

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৭

নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। রোববার সকাল পৌনে ৭টার দিকে চৌদ্দগ্রামের মিয়া বাজার
হাইওয়ে হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মিয়া বাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকাগামী একটি মালবাহী ট্রাক মিয়া বাজার হাইওয়ে হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিকদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহকারী এবং বাসের চার যাত্রী মারা যান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর আরও
এক যাত্রীর মৃত্যু হয়।

শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

ভাইয়ের জন্য ক্ষমা চাইলেন কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর
বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তার ছোটভাই কাদের
সিদ্দিকী বীর উত্তম।
শনিবার সকালে প্রেস ক্লাবের
কনফারেন্স লাউঞ্জে পরিবারের সদস্য
হিসাবে কাদের
সিদ্দিকী ব্যক্তিগতভাবে এক সংবাদ
সম্মেলনে এ ক্ষমা প্রার্থনা করেন। এ
সময় কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক
জনতা লীগও লতিফ
সিদ্দিকীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার
আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে কাদের
সিদ্দিকী বলেন, আব্দুল লতিফ
সিদ্দিকীর বক্তব্যে জাতি মর্মাহত,
আমরাও মর্মাহত। আমি মুসলমান
পরিবারে জন্মগ্রহণ করেছি। মুসলমান
হিসেবে এর প্রতিবাদ
জানাতে এখানে এসেছি।
‘সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের
সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ
সিদ্দিকী আমার কেউ না। কিন্তু
আল্লাহপ্রদত্ত সম্পর্কে তিনি আমার
বড়ভাই। এ সম্পর্ক বাজার
থেকে কেনা যায় না। আমাদের
বাবা-মা এক। আমাদের মধ্যে একই রক্ত
প্রবাহিত। আল্লাহর
কাছে প্রার্থনা করি, তিনি যেন
আমার বড় ভাইকে হেদায়েত করেন,
ক্ষমা করেন।’

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪

গৃহপরিচারিকার জন্য আইন হচ্ছে: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শ্রম এ কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, গৃহপরিচারিকাদের সাপ্তাহিক
ছুটি ও বেতনের বিষয়ে শিগগির
একটি আইন প্রণয়ন করা হবে।
আজ বুধবার সকালে রাজধানীর
জাতীয় গ্রন্থাগারে আয়োজিত
এক আলোচনা সভায় তিনি এ
কথা বলেন। তিনি বলেন, ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরির জন্য
মতামত নেয়া হয়েছে। শিগগির নীতিমালাটি মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে। চুন্নু বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর
সঙ্গে কথা হয়েছে। গৃহপরিচারিকাদের সাপ্তাহিক ছুটি ও বেতনের বিষয়ে একটি আইন প্রণয়ন করা হবে। একই
সঙ্গে গৃহপরিচারিকারা কত সময় কাজ করবে সে বিষয়ও দিকনির্দেশনা থাকবে।

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

ফিটনেসবিহীন কোন লঞ্চ নৌ-পথে চলাচল করে না : নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:নৌ-পথে ফিটনেসবিহীন
কোনো লঞ্চ চলাচল করতে দেয়া হবে না বললেন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন।
এ বছরের জুলাই পর্যন্ত ১০ হাজার ১৪৩টি রেজিস্ট্রেশন নৌযান রয়েছে।
তিনি বলেন, যদি এর বাইরে লঞ্চ মালিকগণ কর্তৃপক্ষের অগোচরে ফিটনেসবিহীন লঞ্চ পরিচালনা করে থাকতে পার তবে এ ধরণের ফিটনেসবিহীন
লঞ্চের তথ্য পাওয়া গেলে তাৎক্ষনিকভাব
ব্যবস্থা নেয়া হবে।’
সোমবার দশম জাতীয় সংসদে তৃতীয়
অধিবেশেনে লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য
জানান। নৌমন্ত্রী জানান,
“ফিটনেসবিহীন লঞ্চে যাত্রী পরিবহনরোধে বিষেশ ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য
বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এই টিম
ঢাকা নদী বন্দরের টার্মিনালে অধিক যাত্রীবহন রোধে এবং লঞ্চে জীবন
রক্ষাকারী সরাঞ্জামাদিসহ সার্ভে অনুযায়ী মাস্টার ও ড্রাইভার যথাযথ আছে কি না তা নিশ্চিত করে।”

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

দক্ষিণাঞ্চলের মহাসড়কে নসিমন-ভটভটি চলাচল বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার মহাসড়কে নসিমন-করিমন, ভটভটিসহ অবৈধ সকল প্রকার যান চলাচল ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ
দিয়েছেন হাইকোর্ট।
জেলাগুলো হলো- বরিশাল,
ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও
খুলনা। আগামী দুই সপ্তাহের মধ্যে এ
আদেশ বাস্তবায়নের
বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ
সুপারকে আদালতে অগ্রগতি প্রতিবেদন
দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও
বিচারপতি খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার জনস্বার্থে করা এক
রিটের শুনানি নিয়ে এ আদেশ
দেন। এছাড়া একই বিষয়ে আদালত
রুলও জারি করেন।
রুলে মহাসড়কে যান চলাচলের
অনুমতির ক্ষেত্রে 'মোটর
ভিক্যাল অর্ডিন্যান্স'-এর
বিধান অনুসরণ করা এবং এসব
মহাসড়কে এ ধরনের যান চলাচল
বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব,
যোগাযোগ সচিব, পুলিশের
মহাপরিদর্শক, পুলিশের উপ-
মহাপরিদর্শক (মহাসড়ক), বিআরটিএর
চেয়ারম্যান, সংশ্লিষ্ট পাঁচ
জেলার প্রশাসকসহ ২০ জনকে এ
রুলের জবাব দিতে বলা হয়েছে।

জুরাইন রেললাইন বাজার খুবই ঝুঁকিপূর্ন

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে জুড়াইন রেললাইন বাজার খুবই ঝুঁকুপুর্ন অবস্থায় আছে। এখানকার এক বাসিন্দা জানান, এই লাইন দিয়া প্রতিদিন ৩২বার  ঢাকা-নারায়ণগঞ্জের ট্রেন  আসা- যাওয়া করে। প্রতিবছর এই লাইনে  ট্রেনে কাটা পইড়া বহু লোক মারা যায়।  দুর্ঘটনার বড়
কারণ হইলো রেললাইনের পাশে
এই বাজার । রেললাইনটার
ওপরেন ও পাশে বাজার বসার কারণে এবং এর আশেপাশের জায়গায়  সারি সারি দোকান ওঠানোর কারণে রেললাইন
ছাড়া মানুষের হাঁটার  জায়গাও আর নাই।
দোকানগুলো এমনভাবে বসানো দোকান পরে একটা বের হবার জায়গা পাওয়া যায়। ট্রেন এলে দোকানদাররা  নিজেরাও
সরার জায়গা পায় না। যে যেমনে পারে
দৌড়াইয়া নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করে।  যতদিন পর্যন্ত এই দোকানগুলো সরানো না যাইবো  ততদিন রেললাইনটা ঝুঁকির মধ্যেই থাকবো।

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবেনা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদ ও শ্বারদীয় দূর্গাপুজায় ঘরমুখো মানুষের
যাত্রা নির্বিঘ্ন করতে সড়কের পাশে পশুর হাট বসতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বল পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদের জানিয়েছেন। রাজধানীতে ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকায়
ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন
তিনি। ট্রাফিক আইন
নিয়ে জনসচেতনতা বাড়ানোর
লক্ষ্যে শনিবার রাজধানীর
উত্তরায় এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য
জানান। তিনি বলেন, “ঈদ ও
পূজা সামনে রেখে আমাদে প্রস্তুতি শুরু হয়েছে। রাস্তাগুলোকে চলাচলের
উপযোগী করা হচ্ছে। ফিটনেসবিহীন
গাড়িতে যাতে কোরবানির পশু পরিবহন না করা হয় সে ব্যাপারে মালিক ও
শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কথা হয়েছে।
মহাসড়কের পাশে পশুর হাট নিয়ে ওবায়দুল কাদের বলেন, “হাইওয়ের পাশে যাতে গরুর হাট না বসে, সেজন্য
হাইওয়ে পুলিশকে নির্দেশন
এসব গরুর হাটের কারণে যানজট
হয়। আর যদি কোথাও বসেও তার
জন্য যথাযথ বেড়া দিতে হবে।”

বাঘ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বাঘ নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক
সম্মেলন। রাজধানীর একটি পাঁচ
তারকা হোটেলে এই সম্মেলনের
উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
আজ শনিবার রাজধানীর জাতীয়
প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন
এ তথ্য জানানো হয়।
এতে বক্তব্য দেন পরিবেশ ও বনসচিব নজিবুর রহমান। পরিবেশ ও বনসচিব বলেন, বাঘ সংরক্ষণ, বিশ্ব বাঘ উদ্ধার
কর্মসূচি বাস্তবায়ন হালনাগাদ
করাসহ কয়েকটি উদ্দেশ্য নিয়ে দ্বিতীয় গ্লোবাল টাইগার স্টক টেকিং শীর্ষক এই
সম্মেলন হচ্ছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন
বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে এই
সম্মেলনে ২০টি দেশের প্রায়
১৪০ জন প্রতিনিধি অংশ নেবেন।
নজিবুর রহমান বলেন,
বাংলাদেশের সুন্দরবনে ২০০৪
সালে বাঘ-মার্ক পদ্ধতিতে (বাঘের পায়ের চিহ্ন গণনা ও বিশ্লেষণ) বাঘের
সংখ্যা নিরূপণ করা হয়েছিল।
এতে ৪৪০টি বাঘের কথা উল্লেখ করা হয়।

রেলের জমিতে অবৈধ ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তের পাশে প্রায় এক কিলোমিটারজুড়ে বস্তি, মাছের বাজার ও দোকানপাট গড়ে তুলেছে ছয় সদস্যের একটি চক্র। দখল করা এই জায়গাগুলো রেলওয়ের আর দখলবাজ
চক্রটি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
রেললাইনে গড়ে ওঠা বস্তির বাসিন্দা, দোকানপাটের মালিকসহ সংশ্লিষ্ট
ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। অন্য দিনের মতো গত বৃহস্পতিবার সকালে নিয়ম ভেঙেই রেললাইনের জমি নিয়ন্ত্রণকারীরা এই লাইনের ওপর মাছের বাজার বসিয়েছিল। প্রচণ্ড ভিড়, হইচই ও
হট্টগোলের মধ্যে দুই পাশের
দুটি লাইন দিয়ে আসা ক্রেতা- বিক্রেতারা ট্রেনের মধ্যবর্তী স্থানে আটকা পড়ে এ
সঙ্গে ধাক্কা লেগে চারজন প্রাণ হারান। অবশ্য মর্মান্তিক এ দুর্ঘটনার পর গতকাল
রেললাইনের পাশের দোকানপাট ও কিছু
বস্তি উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ের নিয়ম অনুযায়ী, রেললাইনের দুই
ধারে ১০ ফুটের মধ্যে সাধারণের জমায়েত
নিষিদ্ধ। গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজার মাছের
আড়তের পূর্ব পাশের রেলক্রসিং থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন
রেলক্রসিং পর্যন্ত দুই ধারে হাজার হাজার
ঝুপড়ি ঘর। বস্তির বাসিন্দারা ঝুঁকিপূর্ণ
রেললাইনে হাঁটাহাঁটি করছ এসব ঝুপড়ির
মধ্যে টং দোকান, খাবার হোটেল ও
রেস্তোরাঁ এবং আওয়ামী ল ক্লাব রয়েছে।

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

'গুম-খুন' যাই ঘটুক না কেন একদিন বিচার হবে: আকবর আলি

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. আকবর আলি বলেন, দেশে গুম-খুন যাই ঘটুক একদিন এর বিচার হবে।
অতীতে কোনো অপরাধী পার
পেয়ে যায়নি।” শুক্রবার সকালে রাজধানীর
মহাখালীতে ব্রাক ইন সেন্টারে ইয়ুথ মুভমেন্ট অফ ডেমেক্রেসি আয়োজিত ‘গুম-খুন ও অপহরণ বন্ধ ও মানবাধিকার রক্ষা’র দাবিতে এক গণস্বাক্ষর অনুষ্ঠানের
উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
পরে তিনি এ গণস্বাক্ষর কর্মসূচির
উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন
সংগঠনের আহ্বায়ক সামা ওবায়েদ।
আরো বক্তব্য দেন গণস্বাস্থের
প্রতিষ্ঠাতা ড. জাফর-উল্লাহ
চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক
মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক
মাহফুজ-উল্লাহ প্রমূখ।
রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক
আন্দোলনে এগিয়ে আসার আহ্বান
জানিয়ে আকবর আলী বলেন, “এ
সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসেতে হবে।”

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪

মান্না,মাহাবুবুর রহমান ও বদির বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: সরকারের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী তালুকদার
মাহবুবুর রহমান এবং কক্সবাজারের
সংসদ সদস্য আবদুর রহমান বদির
বিরুদ্ধে মামলা করেছে দুনীতি দমন
কমিশন (দুদক)।
বৃহস্পতিবার রমনা থানায় দুদক
কর্মকর্তারা বাদী হয়ে পৃথক
তিনটি মামলা দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব
কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত
করেছেন।
তিনি জানান, জ্ঞাত আয় বর্হিভুত
সম্পদ অর্জনের অভিযোগে সাবেক
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল
মান্নান খানের বিরুদ্ধে দুদকের উপ-
পরিচালক ও মামলার তদন্ত
কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন,
পানিসম্পদ প্রতিমন্ত্রী তালুকদার
মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুদকের উপ-
পরিচালক ও মামলার তদন্ত
কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবহান
এবং কক্সবাজারের সংসদ সদস্য আবদুর
রহমান বদির বিরুদ্ধে দুদকের উপ-
পরিচালক ও মামলার তদন্ত
কর্মকর্তা মাহাম্মদ খায়রুল
হুদা বাদী হয়ে রমনা থানায় পৃথক
তিনটি মামলা দায়ের করেছেন।

বিমানবন্দরের কাছে বিআটিসির বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর
সড়কে বিআরটিসির একটি বাসে আগুন
লেগেছে। বেলা পৌনে ১২টার
দিকে বিমানবন্দরের প্রবেশ পথের কাছে এ
ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার
সার্ভিসের দুটি ইউনিট যায়। যান্ত্রিক
ত্রুটি থেকে বাসটিতে আগু লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

বুধবার, ২০ আগস্ট, ২০১৪

পাবলিক পরীক্ষায় প্রশ্ন হবে ৩২ সেট

নিজস্ব প্রতিবেদক: পাবলিক পরীক্ষায় প্রশ্ন
প্রস্তুত থাকবে ৩২ সেট। এছাড়া প্রশ্ন ফাঁস
নিয়ে ‘বিভ্রান্তি সৃষ্টি’ ও মিথ্যা রটনা’র
দায়ে জেল-জরিমানার বিধান আসছে।
আজ বুধবার এ বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর শিক্ষামন্ত্রী সচিবালয়ে  এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন,  প্রশ্ন ফাঁস ঠেকাতে এ সংক্রন্ত আইন সংশোধন করে প্রশ্ন
ফাঁসকারী এবং প্রশ্ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো
রটনা সৃষ্টিকারীদের জেল,
জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
পাবলিক পরীক্ষায়
আমরা ৩২টি সেট প্রশ্ন করব।
প্রশ্ন যদি ফাঁসও হয় তবেও
শিক্ষার্থীদের বইয়ের সবকিছু পড়তে হবে ।”
বর্তমানে পাবলিক পরীক্ষায় চার সেট প্রশ্ন
তৈরি করা হয়। মন্ত্রী বলেন, এবছর
এইচএসসি’র প্রশ্ন ফাঁসের পর
পাবলিক পরীক্ষার প্রশ্ন তৈরি, ছাপানো,
বিলি এবং সংরক্ষণেও বড়
ধরনের পরিবর্তন আনা হচ্ছে।
দ্য পাবলিক এক্সামিনেশনস
(অফেন্স) ১৯৮০ (অ্যামেন্ড
১৯৯২) অ্যাক্ট’-এ প্রশ্ন
ফাঁসের ঘটনায় চার বছরের
শাস্তির বিধান রয়েছে।
১৯৮০ সালে এই আইনে প্রশ্ন
ফাঁসের ঘটনায় ১০ বছরের
শাস্তির বিধান থাকলেও ১৯৯২
সালে আইনটি সংশোধন করে শাস্তি চার বছর করা হয়।