রবিবার, ১৭ আগস্ট, ২০১৪

আওয়ামী লীগ নেতারাই মুজিব হত্যার নেপথ্যে: মির্জা ফকরুল

নিজম্ব প্রতিবেদক: বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর বলেছেন,
‘জিয়াউর রহমান নয়, তৎকালীন
আওয়ামী লীগ নেতারাই শেখ মুজিবুর
রহমান হত্যার নেপথ্যে ছিলেন।
হত্যাকাণ্ডের পেছনে তার দল
আওয়ামী লীগই জড়িত।’
রাজধানীর ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশনের সেমিনার
রুমে রবিবার দুপুরে এগ্রিকালচার
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
(এ্যাব) আয়োজিত বিএনপির সাবেক
নেতা এল কে সিদ্দিকীর স্মরণে এক
শোক সভায় তিনি এ সব কথা বলেন।
শনিবার ১৫ আগস্টের এক
আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের
সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিবাদ
জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের
দৃষ্টি ভিন্ন দিকে সরানোর জন্যই
প্রধানমন্ত্রীর মতো একজন দায়িত্বশীল
ব্যক্তি এ ধরনের মিথ্যা অভিযোগ
করে যাচ্ছেন।সে জন্য ইতিহাস বিকৃতির
মাধ্যমে সত্যকে আড়াল করা যাবে না।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ
করে তিনি বলেন, ‘আজকে যাদের
মন্ত্রিত্ব দিয়ে সরকার দেশ
চালাচ্ছেন, ওই সময়ে সেই ইনু
সাহেবদের ভূমিকার কথা আপনার স্মরণ
করা উচিৎ।’
এ সময় দেশের মানুষ জেগে উঠেছে।
তাই কোনো অজুহাত দিয়ে গণতন্ত্র
রক্ষার আন্দোলনকে দমানো যাবে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন