শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

নিজ শরীরে আগুন দিয়ে বাল্যবিয়ের প্রতিবাদ করলো এক কিশোরী

রিগান, বরিশাল প্রতিনিধি: জোর করে বিয়ে দেওয়ায় মা- বাবার সঙ্গে অভিমান
করে নিজের শরীরে আগুন
দিয়েছে লিজা আক্তার (১৬)
নামের বরিশালের উজিরপুরের
স্কুলছাত্রী।
শনিবার সকালে পরিবারের
সদস্যরা তাকে গুরুতর অবস্থায়
বরিশাল
শেরেবাংলা মেডিক্যাল
কলেজ (শেবাচিম)
হাসপাতালে ভর্তি করেছে।
সে উজিরপুর উপজেলার
মেহেরীগন বালিকা মাধ্যমিক
বিদ্যালয়ের নবম শ্রেণির
ছাত্রী বলে পরিবারের
সদস্যরা জানান।
১৮ আগষ্ট লিজাকে তার স্বামীর
বাড়িতে পাঠানোর কথা ছিল।
বিয়ের পর থেকেই
লিজা অস্বাভাবিক আচারণ শুরু
করে। শুক্রবার রাতে ঘরের দরজা বন্ধ
করে গায়ে কেরোসিন
ঢেলে আগুন ধরিয়ে দেয়।
তাকে উদ্ধার করে স্থানীয়
উপজেলা স্বাস্থ্য
কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য
তাকে শেবাচিম
হাসপাতালে নিয়ে আসা হয়।
শেবাচিম হাসপাতালের কর্তব্যরত
চিকিৎসক ডাঃ রিয়াজুল ইসলাম
জানান- লিজার শরীরের ৬০ ভাগ
দগ্ধ হওয়ায় তার
অবস্থা আশংকাজনক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন