বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪

সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন
থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান প্রতিবাদ সমাবেশে যোগ দিতে আসছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার
উদ্যোগের প্রতিবাদে বৃহস্পতিবার
বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাব আয়োজন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার পর থেকেই রাজধানীর
বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলীয় ব্যানার ও দাবি সম্বলিত
ফেস্টুন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান
এসব মিছিলের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় নেতারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ
(ডিএমপি) ও সোহরাওয়ার্দী উদ্যান
কর্তৃপক্ষের কাছ থেকে এ সমাবেশের
অনুমতি বিলম্বে পাওয়ায় মঞ্চ নির্মাণ করা হচ্ছে না। ট্রাকের ওপর সমাবেশ
করতে প্রস্তুতি নিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয়
নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য
ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস প্রতিবাদ
সমাবেশে সভাপতিত্ব করবেন।
ইতোমধ্যে সমাবেশস্থলে বিএন
ঢাকা মহানগর কমিটির সদস্য
সচিব হাবিব উন নবী খান
সোহেল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম
প্রমুখরা সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন