বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪

বরিশালে সাড়া ফেলেছে পাটপণ্য মেলা

রিগান, বরিশাল প্রতিনিধি: বরিশালে শুরু
হয়েছে বহুমুখী পাটপণ্য মেলা ও প্রদর্শনী । নগরীর অশ্বিনী কুমার হলে এই মেলা চলবে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান
অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার
মো. ইব্রাহীম। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম। স্বাগত বক্তব্য দেন জেডিপিসি এর
নির্বাহী পরিচালক খন্দকার মোখলেসুর রহমান। প্রধান অতিথি তার বক্তৃতায়
বলেন, পলিথিনের ব্যবহারের ফলে পাটের ব্যবহার অনেক কমে গিয়েছিল তখন পাটের পণ্য এত রপ্তানী হত না। সভাপতি শহীদুল আলম পাট দিয়ে শুধু হ্যান্ড ব্যাগ নয়,সুটকেস তৈরীরও পরামর্শ দেন। বিভিন্ন ধরনের পণ্য দিয়ে অশ্বিনী কুমার হলের
ভিতরে মোট ১৫টি স্টল বাইরে চারটি স্টল
সাজানো হয়েছে। এর মধ্যে বেশিরভাগই লেডিস ব্যাগ এর মূল্য ১০০,৫০০,৭০০এবং সর্বোচ্চ
১২০০টাকা। বিভিন্ন ধরনের
শুভেচ্ছা কাডর্ ৩০ টাকা করে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন রকমের শো-
পিচ ,পাপেট ৫০-৫০০টাকা,শপিং ব্যাগ
এবং জেন্টস ব্যাগ ৫০-৬০০টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন