সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

বরিশালে পূজা মন্ডপগুলোতে দুর্গোৎসব আয়োজন

রিগান, বরিশাল প্রতিনিধি: বরিশাল মহানগর এবং জেলায় এ
বছর প্রায় প্রতিটি পূজা মন্ডপে শারদীয়
দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
তাই নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপের
আনসার নিয়োগ করা হবে বলে জানান
জেলা আনসার এডজুডেন্ট।
শারদীয় দুর্গাপূজা-২০১৪ উদযাপন
উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক
মো.শহিদুল আলম।
তিনি পূজা কমিটিগুলোকে ধর্মীয়
আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি ধর্মীয়
আলোচনা সভা আয়োজন
করতে পরামর্শ দেন। মণ্ডপগুলোর জন্য
সরকার ২২২ মেট্রিক টন চাউল বরাদ্দ
করেছে জানান তিনি।
মন্ডপগুলোতে চাল বরাদ্দের
পরিমান বাড়ানোর পর মন্ডপের
সংখ্যা বেড়ে যাওয়ায়
জেলা প্রশাসক হতাশা প্রকাশ
করে বলেন,
এতে কমিউনিটিতে বিভেদ
বাড়ে। তিনি বিভেদ দূর
করতে কমিটিগুলোতে নেতৃত্ব
সৃস্টি এবং মন্ডপের
সংখ্যা যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য
রাখার আহবান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন