শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

উপকূলীয় এলাকা কলাপাড়ার বিভিন্ন গ্রাম প্লাবিত

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় “হুদহুদ”
আতংকে উদ্বিগ্ন হয়ে পড়েছে সে এলাকার মানুষ। গতকাল শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি , সাগর ও নদীতে অস্বাভাবিক
পানি বৃদ্ধি এবং দমকা বাতাস
বয়ে যাওয়ার কারনে সবচেয়ে বেশি আতংকিত হয়ে পড়েছে উপজেলার
বেড়িবাঁধের বাইরের হাজার হাজার পরিবার। আন্ধারমানিক ও শিববাড়িয়া নদীর পানির বৃদ্ধি পাওয়ায় শনিবার সকালে ও বিকালে কলাপাড়া- কুয়াকাটা মহাসড়কের তিনটি ফেরিই প্রায় পাঁচ ফুট
পানিতে তলিয়ে যায়। এতে কুয়াকাটার
সাথে সারাদেশের সড়ক যোগাযোগ ৪ ঘন্টা বন্ধ থাকে। এদিকে হুদহুদ আতংকে কুয়াকাটায় ভ্রমনে আসা হাজার হাজার পর্যটক শনিবার দুপুর থেকে কুয়াকাটা ছাড়তে শুরু করেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন