রিগান,বরিশাল প্রতিনিধি: বরিশালে স্কুল শিক্ষিকার শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ। এ ঘটনায় তার স্বামী মাসুদ আলমসহ আরও ৫ জনকে আসামী করে মামলা হয়েছে। স্বামী মাসুদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার রাতে কোতোয়ালী মডেল
থানায় ঘটনার শিকার স্কুল শিক্ষিকা আসমা আক্তারের মা রাহিমা বেগম বাদী হয়ে এই
মামলা দায়ের করে। গতকাল মঙ্গলবার
তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। মামলার অপর আসামীরা হলো,
মির্জাগঞ্জের শহিদুল ইসলাম, বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকার শাহ আলম এবং গাজীপুরের নিলা ও
মোতাহার। কোতোয়ালী মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন পিপিএম জানান,
রোববার দিবাগত রাত দেড়টার
দিকে নগরীর বান্দরোডস্থ বিআইপি কলোনীতে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সিবিএ নেতা আবুল হোসেন
তালূকদারের মেয়ে ঝালকাঠির আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষিকা আসমা আক্তারের
ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ
করে দুর্বৃত্তরা। গুরুতর আহত
অবস্থায় রাতেই তাকে শেবাচিম হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা হয়।
বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
বরিশালে শিক্ষিকার উপর এসিড নিক্ষেপ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন