সোমবার, ৩ মার্চ, ২০১৪

বিদেশি তহবি পাওয়া গেলে নেওয়া হবে: যোগাযোগমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু
নির্মাণে বিদেশি তহবিল
পাওয়া গেলে তা নেওয়া হবে।
আজ সোমবার সংসদের নির্ধারিত
প্রশ্নোত্তর পর্বে তিনি এ
কথা বলেন।
এ সম্পর্কে স্বতন্ত্র সাংসদ রুস্তম
আলী ফরাজির এক প্রশ্নের
জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, নয়
হাজার ১৭২
কোটি টাকা প্রাক্কলিত
ব্যয়ে পদ্মা সেতু নির্মাণের জন্য
তিনটি প্রতিষ্ঠান দরপত্র
জমা দিয়েছে। জুনে আর্থিক ও
কারিগরি প্রস্তাব মূল্যায়ন
শেষে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত
করা হবে। তিনি বলেন,
আশা করা যায় বর্তমান অর্থবছরেই
পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
দেশি অর্থায়নে পদ্মা সেতুর
নির্মাণ হবে।
সামশুল হক চৌধুরীর প্রশ্নের
জবাবে ওবায়দুল কাদের বলেন,
চীনের সরকারি প্রতিষ্ঠান
চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন
কোম্পানি জি টু
জি ভিত্তিতে কর্ণফুলী নদীর
তলদেশে দেশের প্রথম টানেল
তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ
করেছে। সরকার সম্মত হয়েছে।
শিগগির টানেল নির্মাণের কাজ শুরু
হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন