নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও
শিল্পাঞ্চলের ।নাবিস্কো মোড়ে ঝটিকা মিছি
করেছেন জামায়াত-শিবিরের
কর্মীরা। আজ বুধবার সকাল
আটটার দিকে মিছিলটি বের হয়।
মিছিলকারীরা গাড়ি ভাঙচুরের
চেষ্টা চালান।
ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারী
ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
পুলিশ ও
প্রত্যক্ষদর্শীরা জানান,
সারা দেশে আজ বিক্ষোভ
কর্মসূচি দিয়েছিল
জামায়াতে ইসলামী। এই
কর্মসূচির অংশ
হিসেবে নাবিস্কো মোড়ে মিছ
হয়।
সকাল আটটার দিকে মোটরসাইকেল
ও ব্যানার নিয়ে ২০-২৫ জন যুবক
হঠাত্ করে একটি মিছিলটি বের
করেন। তাঁরা রাস্তায়
নেমে গাড়ি ভাঙচুরের
চেষ্টা চালান। এ সময় পুলিশ
তাঁদের ধাওয়া করে। তাঁদের
ছত্রভঙ্গ
করতে ফাঁকা গুলি ছোড়ে পুলি
পুলিশের ধাওয়ায়
মিছিলকারীরা ঘটনাস্থলে একটি মোটরসাইকেল রেখেই পালিয়ে যান।
মোটরসাইকেলটি তেজগাঁও
শিল্পাঞ্চল থানায় নিয়ে গেছে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের
উপকমিশনার বিপ্লব কুমার সরকার
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার
করতে পারেনি পুলিশ।
বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
জামায়াতের ঝটিকা মিছিল, পুলিশের গুলি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন