নিজস্ব প্রতিবেদক: স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পী রাজ্জাক। প্রয়োজনীয় চিকিত্সা সেবা নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করায় বৃহস্পতিবার সকালে হাসপাতালের বিছানা ছেড়ে গুলশানের বাসায় চলে যান তিনি। কিন্তু শুক্রবার সকালে আবারও শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
বর্তমানে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাজ্জাকের চিকিত্সা চলছে।
এদিকে রাজ্জাকের শারীরিক অবস্থা প্রসঙ্গে তাঁর ছেলে সম্রাট বলেন, ‘অসুস্থ হয়ে গত কয়েকটা দিন আব্বা হাসপাতালেই ছিলেন। হঠাত্ বৃহস্পতিবার বাসায় যাওয়ার জন্য জেদ করেন। এরপর আমরা তাঁকে বাসায় নিয়ে যাই। কিন্তু বাসায় যাওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। কোন উপায় না দেখে গতকাল শুক্রবার দুপুরে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে আসা হয়।’
সম্রাট আরও বলেন, আব্বা নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিত্সকের পরামর্শে তাঁকে ধুলোবালি ও ধূমপানমুক্ত পরিবেশে বেশ কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া দেওয়া হয়েছে।
শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
বাংলাদেশি চলচিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্জাক আইসিইউতে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন