মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

আবারো মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া!

অনলাইন ডেস্ক: আবারো মা হতে চলেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। এমনই খবরে এখন পুরো বলিউড দুনিয়া কাঁপছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম 'সাহারা সময়'-এর তথ্য অনুযায়ী খবরটি প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া।

ভারতে চলছে লোকসভা নির্বাচন। ভোট দিতে গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ভোটদান কালে অনেকেই তাদের লক্ষ্য করেন। বিশেষত ঐশ্বরিয়ার পোশাক পরিচ্ছেদ ছিলো চোখে পড়ার মত। তার পরিহিত পোশাকেই অনেকের মনে প্রশ্ন জাগে আবারো কি মা হতে যাচ্ছেন অ্যাশ।

তবে সবার সন্দেহের ওপর ভর করে মুহূর্তেই খবরের শিরোনাম হয়ে ওঠেন ঐশ্বরিয়া। যদিও তার কিংবা অভিষেকের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছুই জানা যায়নি। তবে তাদের ঘনিষ্টজনদের পাওয়া তথ্যে ব্যাপারটি সত্য বলেও খবর আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন