সোমবার, ২১ এপ্রিল, ২০১৪

বিএনপির ডাকে সাড়া নেই জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ কর্মসূচিকে ঘিরে ১৯
দলীয় জোটের শরিকদের
মধ্যে দেখা দিয়েছে টানাপড়েন।
দলটির এককভাবে ঘোষিত
কর্মসূচিতে শরিকদের
অংশগ্রহণের জন্য জোটপ্রধান ও
বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া আহ্বান
জানালেও দুই-একটি দল
ছাড়া কেউ
তাতে সাড়া দিচ্ছে না। জাতীয়
একটি ইস্যুতে জোটের
সঙ্গে আলোচনা ছাড়াই এ
কর্মসূচি ঘোষণা শরিক
দলগুলোকে অবমূল্যায়ন করার
শামিল বলে মনে করছেন
সংশ্লিষ্টরা।
তাছাড়া কর্মসূচি ঘোষণার বেশ
কিছুদিন পর শরিক নেতাদের
অংশগ্রহণের জন্য
খালেদা জিয়ার আহ্বানকে শুধু
আনুষ্ঠানিকতা বলেও
অনেকে মন্তব্য করেছেন। এসব
বিবেচনা করে বিএনপির
লংমার্চকে নৈতিক সমর্থন
দিলেও সক্রিয়ভাবে যোগ
না দেয়ার সিদ্ধান্ত
নিয়েছে বেশিরভাগ শরিক দল।
এমনকি এ কর্মসূচি সফলের আহ্বান
জানিয়ে কোনো বক্তব্য-
বিবৃতিও দেয়নি এসব দল।
এতে বিএনপির
সঙ্গে জামায়াতের
টানাপড়েনের অভিযোগ
বিস্তৃতি লাভ করে শরিকদের
মধ্যেও ছড়িয়ে পড়েছে।
১৬ এপ্রিল বিএনপির
কার্যালয়ে এক সংবাদ
সম্মেলনে তিস্তার পানির
ন্যায্য হিস্যার দাবিতে ২২ ও
২৩ এপ্রিল
তিস্তা অভিমুখে লংমার্চ
কর্মসূচি ঘোষণা করেন দলের
ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরদিন বিএনপি চেয়ারপারসনের
গুলশান কার্যালয়ে ১৯ দলীয়
জোটের শরিক নেতাদের
সঙ্গে এক বৈঠক করেন।
এতে আগামী দিনের আন্দোলন-
সংগ্রামের প্রস্তুতি নেয়ার
জন্য দল
গুছিয়ে জোটকে শক্তিশালী করার
পাশাপাশি ঘোষিত লংমার্চ
কর্মসূচিতে অংশগ্রহণের জন্য
শরিক নেতাদের আহ্বান জানান
খালেদা জিয়া। বিশেষ
করে সরকারের
সঙ্গে জামায়াতের সমঝোতার
গুঞ্জন প্রসঙ্গ তুলে ধরে এ
ব্যাপারে দলটিকে সতর্ক করেন
জোট নেতা। এ বৈঠকের পর
লংমার্চে অংশগ্রহণের
বিষয়ে রোববার পর্যন্ত শরিক
নেতাদের সঙ্গে বিএনপির আর
কোনো আনুষ্ঠানিক যোগাযোগ
হয়নি। প্রথম
দিকে লংমার্চে যাওয়ার
ব্যাপারে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও
শেষ মুহূর্তে আয়োজকদের পক্ষ
থেকে তেমন সাড়া না পেয়ে ওই
কর্মসূচিতে যোগ না দেয়ার
সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ
দল। তবে জাতীয় গণতান্ত্রিক
পার্টি ও কাজী জাফরের জাতীয়
পার্টিসহ কয়েকটি দল এতে অংশ
নিতে পারে বলে জানা গেছে।
লংমার্চের একদিন আগেও এ
নিয়ে মাথাব্যথা নেই ১৯দলীয়
জোটের অন্যতম শরিক
জামায়াতে ইসলামীর;
বরং দলটি ব্যস্ত নিজস্ব
কর্মসূচি নিয়ে। দীর্ঘদিন পর
ঘোষিত বিএনপির এ কর্মসূচির
আগের দিনও (সোমবার) নেতাদের
মুক্তি দাবিতে দেশব্যাপী বিক্ষোভ
কর্মসূচি পালনের
ঘোষণা দিয়েছে জামায়াত।
নৈতিক সমর্থন দিলেও
লংমার্চে সরাসরি এ দলটি অংশ
নিচ্ছে না বলে দলীয় সূত্র
জানিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন