শুক্রবার, ৬ জুন, ২০১৪

নূর হোসেনের প্রধান সহযোগী জামান ফরিদপুরে গ্রেফতার

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জে সাত খুনের মূল হোতা নূর হোসেনের অন্যতম
সহযোগী জামানুর রহমান
ওরফে চারসিল
জামানকে ফরিদপুরে গ্রেফতার
করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার
দিকে সদর উপজেলার নর্থ-চ্যানেল
ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার
করা হয়।
ফরিদপুর ডিবি পুলিশের ওসি সুনিল
কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন,
নর্থ-চ্যানেল ইউনিয়নের পদ্মা নদীর
দুর্গম চরাঞ্চল
থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের
সেভেন মার্ডারের
পরে সে পালিয়ে নর্থ-
চ্যানেলে শ্বশুরবাড়িতে পালিয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন