শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবেনা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদ ও শ্বারদীয় দূর্গাপুজায় ঘরমুখো মানুষের
যাত্রা নির্বিঘ্ন করতে সড়কের পাশে পশুর হাট বসতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বল পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদের জানিয়েছেন। রাজধানীতে ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকায়
ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন
তিনি। ট্রাফিক আইন
নিয়ে জনসচেতনতা বাড়ানোর
লক্ষ্যে শনিবার রাজধানীর
উত্তরায় এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য
জানান। তিনি বলেন, “ঈদ ও
পূজা সামনে রেখে আমাদে প্রস্তুতি শুরু হয়েছে। রাস্তাগুলোকে চলাচলের
উপযোগী করা হচ্ছে। ফিটনেসবিহীন
গাড়িতে যাতে কোরবানির পশু পরিবহন না করা হয় সে ব্যাপারে মালিক ও
শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কথা হয়েছে।
মহাসড়কের পাশে পশুর হাট নিয়ে ওবায়দুল কাদের বলেন, “হাইওয়ের পাশে যাতে গরুর হাট না বসে, সেজন্য
হাইওয়ে পুলিশকে নির্দেশন
এসব গরুর হাটের কারণে যানজট
হয়। আর যদি কোথাও বসেও তার
জন্য যথাযথ বেড়া দিতে হবে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন