রবিবার, ১২ অক্টোবর, ২০১৪

লতিফ সিদ্দিকীর বক্তব্য গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বলেছেন, আওয়ামী লীগ
ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, ধর্মহীনতায় নয়। তাই লতিফ সিদ্দিকীর বক্তব্য কোনোভাবেই
গ্রহণযোগ্য নয়। রবিবার গণভবনে কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি একথা বলেন। রবিবার সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ
হাসিনা আরও বলেন, আমরা সকল
ধর্মের প্রতি সম্মান দেখাতে বিশ্বাসী। বিশেষ
করে ইসলাম একটি শান্তির ধর্ম।  সকল মানুষ ধর্মের অধিকার লাভ করতে পারবে। এ বিষয়টি আমরা সংবিধানেও নিশ্চিত করেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন