নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট বাংলাদেশে ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের দেশে প্রবেশের সময় যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের
নির্দেশ দিয়েছেন। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত
হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার সুপ্রিম
কোর্টের আইনজীবী ড. ইউনুছ
আলী আকন্দ ও মানবাধিকার
সংগঠন হিউম্যান রাইটস পিস ফর
বাংলাদেশের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী এ সংক্রান্ত রিট
দায়ের করেন। ইউনুছ আলী আকন্দের রিট আবেদনর শুনানি গ্রহণ করে আদালত আজ ইবোলা ভাইরাস ঠেকাতে দেশের সব
প্রবেশপথে কার্যকরী প্রতিরোধমূলক
ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
দেশে ইবোলা প্রতিরোধে হাইকোর্টের নির্দেশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন