ক্রীড়া প্রতিবেদক: রোববার মিরপুর শের-ই-
বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-
টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম
আসরের ফাইনাল শুরু হবে সন্ধ্যা সাতটায়। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের
ফাইনালেও খেলেছিল এই দুটি দল।
সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারত। সর্বশেষ ওয়ানডে ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। এবার টি-টোয়েন্টির শিরোপা জিতলে প্রথম দল হিসেবে একই সময়ে সীমিত ওভারের তিনটি ফরম্যাটেই
চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব
দেখাবে তারা। টি-টোয়েন্টিতে আইসিসির
র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। ক’দিন আগেই
শ্রীলঙ্কাকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছে তারা। শিরোপা পুনরুদ্ধারের
পথে লাসিথ মালিঙ্গার এই দলই
তাদের শেষ বাধা। এর আগে টি-
টোয়েন্টিতে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা, যাতে ভারত এগিয়ে আছে ৩-২ ব্যবধানে। বিশ্বকাপে ফাইনালটা বেদনার স্মৃতিই হয়ে রয়েছে শ্রীলঙ্কার।
২০০৭ ও ২০১১ সালের
ওয়ানডে বিশ্বকাপ আর ২০০৯ ও ২০১২
সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের
ফাইনালের পরাজিত দল তারা।
তবে গত মাসে বাংলাদেশেই
এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা। তাই আশাবাদী হতেই
পারে তারা। শ্রীলঙ্কার দুই
ব্যাটিং কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে ও
কুমার সাঙ্গাকারা শেষ টি-
টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন
রোববার। তাদের বিদায় স্মরণীয়
করে রাখতে চান লাসিথ
মালিঙ্গা।
রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
টি- টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসরের ফাইনাল শুরু হবে সন্ধ্যা সাতটায়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন