নিজস্ব প্রতিবেদক: আইসিসির যেকোনো টুর্নামেন্টের আয়োজক দেশ হতে বাংলাদেশ সব সময়ই প্রস্তুত বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে আইসিসির সভাপতি অ্যালান আইজাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য
সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য
করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,
ক্রিকেটারদের দক্ষতা ও নৈপূণ্য বাড়ানোর জন্য কক্সবাজারে একটি ক্রিকেট একাডেমি তৈরি করা হচ্ছে। তিনি বলেন, তাঁর সরকার শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাধূলাকেই উৎসাহিত করে থাকে। এ
প্রসঙ্গে বিশেষ অলিম্পিকে বাংলাদেশ
প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অর্জিত সাফল্যের
কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,
প্রতিবন্ধীদের জন্য সাভারে আন্তর্জাতিক
মানের ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হচ্ছে।
আইসিসির সভাপতি টি- টোয়েন্টি বিশ্বকাপ
আয়োজনে নিরাপত্তাসহ সবধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের স্টেডিয়াম ক্রিকেটের জন্য
একটি আকর্ষণীয় ভেন্যু হবে। আইসিসির
সভাপতি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের
ভূয়সী প্রশংসা করে বলেন, তারা খুব অল্প সময়ের মধ্যেই বিশেষ নৈপূণ্য দেখাতে সফল হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস
সোবহান শিকদার, বিসিবি সভাপতি নাজমুল হক। আইসিসির প্রেসিডেন্টের
সঙ্গে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি হোয়াইক্লিফ ডেভ ক্যামেরন।
রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
আয়োজক দেশ হতে বাংলাদেশ সব সময়ই প্রস্তুত: প্রধানমন্ত্রী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন