নিজস্ব প্রতিবেদক: হেলা বৈশাখে জাতীয় ও আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের হুমকি নেই। দেশবাসী যাতে নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় রমনা বটমূলে পহেলা বৈশাখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০০১ সালের মতো কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না। আমরা সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। দেশবাসীর জন্য সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে পহেলা বৈশাখে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবে বলেও জানান তিনি।
রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪
পহেলা বৈশাখে জঙ্গি হুমকির তথ্য নেই : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন