নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বংশালের
ব্যবসায়ী আব্দুল হাকিম অপহরণের
ঘটনায় পাঁচ
অপহরণকারীকে গ্রেপ্তার
করেছে পুলিশ। এরা হলেন-
মোহাম্মদ রানা (২৫), শামসুদ্দিন
আহমেদ শাওন (২৪), মোহাম্মদ হৃদয়
(২০), নিশি বেগম (২৬) ও ভাগ্য
রানী (৩২)।
শনিবার দুপুর সাড়ে ১২ টার
দিকে রাজধানীর
মিন্টো রোডের
মিডিয়া সেন্টারে আয়োজিত
এক সংবাদ
সম্মেলনে ঢাকা মহানগর
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার
মনিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, অপহরণের ঘটনায়
জড়িত পাঁচজনকে শনিবার
ভোরে জুরাইন থেকে গ্রেপ্তার
করা হয়েছে।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে,
নিশি প্রতারণার মাধ্যমে আব্দুল
হাকিমকে জুরাইনের
একটি বাসায়
নিয়ে আটকে রাখে। পরে তার
পরিবারের কাছে মুক্তিপণ
দাবি করে। অপহরণকারীদের
কথামত মোবাইলে বিকাশে ১০
হাজার টাকা পাঠায় হাকিমের
পরিবার। এরপর তারা ৩ লাখ ১০
হাজার টাকা দাবি করে।
টাকা পাওয়ার কৌশল
হিসেবে তারা আব্দুল
হাকিমকে মারধোর
করে মোবাইলে তার কান্নার শব্দ
পরিবারের সদস্যদের শোনায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত
ছিলেন লালবাগ জোনের উপ-
কমিশনার হারুর অর রশীদ,
ঢাকা মহানগর
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার
কৃষ্ণপদ রায় মিডিয়া সেন্টরের
অতিরিক্ত উপ-কমিশনার সাঈদুর
রহমান।
শনিবার, ৩ মে, ২০১৪
জুরাইনে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৫
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন