শনিবার, ৩ মে, ২০১৪

পটুয়াখালীর গলাচিপায় যাত্রীবাহী লঞ্চ ডুবি, নিখোঁজ ১৫

পটুয়াখালী প্রতিনিধি:  গলাচিপা উপজেলার কলাগাছিয়া নদীতে ঝড়ের
কবলে পড়ে এমভি শাথিল
নামে একটি যাত্রীবাহী লঞ্চ
ডুবে গেছে। লঞ্চটি ৩০-৪০ জন
যাত্রী নিয়ে গলাচিপা থেকে পটুয়াখালীর
উদ্দেশে যাচ্ছিল।
শনিবার বিকেল পৌনে ৪টার
দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে এ
দুর্ঘটনা ঘটে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা
মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন
ঘটনাস্থলে উদ্দেশে রওয়ানা হয়েছ
বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন