শুক্রবার, ১৬ মে, ২০১৪

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে শনিবার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র
ঢালী জানান, বোর্ড চেয়ারম্যানদের
সঙ্গে নিয়ে শনিবার সকাল ১০টায়
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
গণভবনে এসএসসি পরীক্ষার ফলাফলের
কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার
হাতে তুলে দেবেন।
এরপর সচিবালয়ে দুপুর ১টায় সংবাদ
সম্মেলন করে ফলাফলের বিস্তারিত
তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
গত বছর এসএসসি ও
সমমানের পরীক্ষায় ৮৯ দশমিক ০৩
শতাংশ শিক্ষার্থী পাস করে,
জিপিএ-৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬
জন। যে কোন মোবাইল অপারেটর
থেকে এসএমএস করে এসএসসি ও
সমমানের পরীক্ষার ফল জানা যাবে।
ফল জানতে এসএসসি লিখে স্পেস
দিয়ে বোর্ডের নামের প্রথম তিন
অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর
লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল
লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ
এসএসসি ও সমমানের তত্ত্বীয়
পরীক্ষা শেষ হয়। এতে ১৪ লাখ ৩২
হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন