শনিবার, ১০ মে, ২০১৪

রাজধানীর বাড্ডায় পরী বানুর আত্মহনন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর
বাড্ডা এলাকায় গতকাল শুক্রবার
বখাটেরা উত্ত্যক্ত করায় অপমান
সইতে না পেরে গলায় ফাঁস
দিয়ে পরী বানু (৪০) নামের এক
বিধবা গার্মেন্টকর্মী আত্মহত্যা করেছেন।
তিনি বাড্ডা এলাকায়
একটি গার্মেন্টেসে কাজ করতেন।
পুলিশ তার লাশ উদ্ধার
করে ময়না তদন্তের জন্য
ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠিয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই)
আব্দুস সালাম জানান, বেশ
কিছুদিন আগে পরী বানুর
স্বামী মারা যায়। এরপর
থেকে প্রতিবেশী মিজান
তাকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব
দিত। বিষয়টি পরী বানু তার
শ্বশুরের মাধ্যমে স্থানীয়
মেম্বারের কাছে বিচার দেয়।
ওই মেম্বর বখাটে মিজানসহ
বখাটেদের পরী বানুকে উত্যক্ত
না করতে বলে। এতে মিজান
ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার
দুপুরে পরী বানুর বাসায়
গিয়ে তাকে অকথ্য ভাষায়
গালিগালাজ করে এবং মারধর
করে। এ অপমান
সইতে না পেয়ে পরী বানু শুক্রবার
বেলা ১১টার দিকে সবার
অজান্তে ঘরের আড়ার
সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
মৃত পরী বানু বাড্ডা থানার
মাগারদিয়া গ্রামের মৃত আসাদ
মিয়ার স্ত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন