বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

ঢাকা- বরিশাল রুটের পারাবত লঞ্চের কেবিনে তরুণীর লাশ

রিগান, বরিশাল প্রতিনিধি: ঢাকা-বরিশাল রুটের
এমভি পারাবত-১০ লঞ্চের
একটি কেবিন
থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক
নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার
দিকে ঢাকার সদরঘাট
টার্মিনালে ওই লঞ্চ
থেকে লাশটি উদ্ধার করে দক্ষিণ
কেরাণীগঞ্জ থানা পুলিশ।
উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান
জানান, বুধবার রাতে বরিশাল
থেকে ছেড়ে আসে এমভি পারাবত-১০।
বৃহস্পতিবার সকাল ৮টার
দিকে এটি সদরঘাটে পৌঁছে।
লঞ্চ থেকে সব
যাত্রী নেমে গেলে লঞ্চের
কর্মচারীরা লঞ্চটির ৩য় তলায়
ভিআইপি স্টাফ
কেবিনে গেলে অজ্ঞাতপরিচয়
এক নারীর লাশ দেখতে পায়।
তারা তাৎক্ষণিক
থানা পুলিশকে জানায়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল
থেকে লাশ উদ্ধার করে সুরতহাল
শেষে ময়নাতদন্তের জন্য
লাশটি মিডফোর্ড হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহত ওই
নারীর গলায় ফাঁস দেওয়ার
মতো কালো দাগ রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন