নিজম্ব প্রতিবেদক: দৈনিক ইনডিপেনডেন্টের সাবেক সম্পাদক মাহবুবুল আলম চিকিৎসাধীন অবস্থায়
মারা গেছেন। শুক্রবার
সকালে রাজধানীর বারডেম
হাসপাতালে তার মৃত্যু হয় বলে প্রবীণ
এই সাংবাদিকের সাবেক
সহকর্মী গোলাম তাহাবুর
জানিয়েছেন । গত তিন দিন
ধরে বারডেমে লাইফ
সাপোর্টে ছিলেন মাহবুবুল আলম।
সকাল ৯টা ২৫
মিনিটে তিনি মারা যান।
গত কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত
রোগে ভুগছিলেন বলে জানান
তাহাবুর। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
দীর্ঘদিন ধরে ইনডিপেনডেন্ট
পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন
করা মাহবুবুল আলম ২০০৭ সালে
তত্ত্বাবধায়ক সরকারের তথ্য
উপদেষ্টা ছিলেন।
শুক্রবার, ৬ জুন, ২০১৪
সাংবাদিক মাহবুবুল আলম আর নেই
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন