রিগান, বরিশাল প্রতিনিধি: প্রতারণার
অভিযোগ এবং অনুমোদন
না থাকায় বরিশাল নগরীর
সেফা ডায়াগনেস্টিক
সেন্টারে সিলগালা করেছেন
ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.
কামরুজ্জামান ৫০ হাজার টাকার
জরিমানা করেন। সোমবার
দুপুরে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব
দেওয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট
মো. কামরুজ্জামান বলেন, নগরীর
সাগরদি এলাকার
সেফা ডায়গনস্টিক
সেন্টারে ব্যাপক অনিয়ম,
অব্যবস্থাপনা ও রোগীদের
সাথে প্রতারণার অভিযোগ
পেয়ে দুপুরে অভিযান
পরিচালনা করেন। অভিযান
চালানোকালে অভিযোগের
সত্যতা পাওয়ার
পাশাপাশি ডায়াগনোস্টিক
সেন্টারের কোন লাইসেন্স
দেখাতে পারেনি মালিক মো.
হোসেনসহ অন্যরা।
সোমবার, ২১ জুলাই, ২০১৪
বরিশালে সেফ সেন্টার সিলগালা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন