নিজম্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান
মাহমুদকে উন্মাদ
হিসেবে আখ্যায়িত করেছেন
বিএনপির ভা্রপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকারের মন্ত্রী-
এমপিরা অর্বাচিন, বালক ও বদ্ধ
উন্মাদ।
মঙ্গলবার সন্ধ্যায়
রাজধানী পুরানাপল্টনে অলিম্পিয়া প্যালেসে লেবার
পার্টি আয়োজিত ইফতার
মাহফিলে প্রধান অথিতির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বিএনপি গাজায়
ফিলিস্তিনি হামলায়
ইসরাইলকে মদদ দিচ্ছে’ হাছান
মাহমুদের এমন বক্তব্যের
পরিপ্রেক্ষিতে ফখরুল বলেন,
সরকারের মন্ত্রী-এমপিরা জোর
গলায় মিথ্যা কথা বলে হাস্যকর
ব্যক্তিতে পরিণত হয়েছে।
তারা অর্বাচিন বালকের মতই
আচরণ করছেন।
গাজার মতোই বাংলাদেশের
ক্ষমতাসীন দল
গণহত্যা চালাচ্ছে বলেও মন্তব্য
করেন তিনি। ফখরুল বলেন, ‘৭২
থেকে ‘৭৩ সালে আওয়ামী লীগ
যেভাবে দেশকে ধ্বংস করার
চক্রান্ত করেছিল, একই প্রক্রিয়ার
সংবিধান পরিবর্তন করে বর্তমান
ক্ষমতাসীনরা দেশে একদলীয়
শাসন ব্যবস্থা কায়েম করার
চক্রান্ত করছে।
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
সরকারের মন্ত্রী- এমপিরা অর্বাচিন, বালক ও বদ্ধ উন্মাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন